বাংলা হান্ট ডেস্ক: সোমবার শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগকারীদের নজর কেড়েছে পাওয়ার মেক প্রোজেক্টস লিমিটেডের স্টক। এই স্টকের দাম ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। এই বৃদ্ধির কারণ হল জেএসডব্লিউ থার্মাল এনার্জি লিমিটেডের কাছ থেকে কোম্পানিটির নতুন ওয়ার্ক অর্ডার। পাওয়ার মেক প্রজেক্টস মোট ১০০৮.৯০ কোটি টাকার ওয়ার্ক অর্ডার পেয়েছে। কোম্পানিটি গত শনিবার স্টক এক্সচেঞ্জকে এই বিষয়ে জানিয়েছে। উল্লেখ্য, এই ওয়ার্ক অর্ডার অনুযায়ী, কোম্পানিটিকে জেএসডব্লিউ থার্মাল এনার্জির ২x৮০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের বয়লারের জন্য সিভিল এবং স্ট্রাকচারাল কাজ করতে হবে। কোম্পানিটি পশ্চিমবঙ্গে এই কাজটি পেয়েছে এবং এটি সম্পন্ন করার জন্য মোট ৩৬ মাস সময় পাবে।
শেয়ার বাজারে (Share Market) এই কোম্পানির স্টকে রকেটের গতি:
সোমবার BSE-তে কোম্পানিটির স্টক ২৯৫৪.৫০ টাকায় খোলে। দিনের মধ্যে কোম্পানিটির স্টকের দাম সর্বোচ্চ ৩০০৮.৮৫ টাকায় পৌঁছেছিল। তবে, বাজার বন্ধের সময়ে BSE-তে এই স্টক ১.৭৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে ২,৮৯০ টাকায় বন্ধ হয়েছে। এদিকে, এর আগে, কোম্পানিটি বেশ কয়েকটি বড় অর্ডার পেয়েছিল। আদানি গ্রুপের তরফেও সংস্থাটি ২৬৬.২৬ কোটি টাকার (প্রায় ২.৬৬ বিলিয়ন মার্কিন ডলার) একটি অর্ডার পেয়েছে। এই ওয়ার্ক অর্ডারটি চলতি মাসের শুরুতে পাওয়া গিয়েছিল। এছাড়াও, মার্চ মাসে, কোম্পানিটি মহারাষ্ট্রে ৭১০ কোটি টাকার (প্রায় ২.১ বিলিয়ন মার্কিন ডলার) একটি অর্ডার পেয়েছিল। পাশাপাশি এপ্রিল মাসে, কোম্পানিটি ২৯৬ কোটি টাকার (প্রায় ২.৯৬ বিলিয়ন মার্কিন ডলার) একটি অর্ডার মেলে। কোম্পানিটি গ্রেটার মুম্বাইয়ে মেট্রো সম্পর্কিত এই কাজটি পেয়েছে।

কোম্পানির স্টকের গতিপ্রকৃতি: গত ২ সপ্তাহে এই কোম্পানির স্টকের দাম ১৫ শতাংশ বেড়েছে। এদিকে, ৩ মাসে স্টকটি ৪৪.৭৭ শতাংশ রিটার্ন দিয়েছে। যে বিনিয়োগকারীরা ৬ মাস ধরে এই স্টক হোল্ড করে রেখেছেন, তাঁরা এখনও পর্যন্ত ২৩ শতাংশ লাভ করেছেন। তবে, সাম্প্রতিক বৃদ্ধির পরেও পাওয়ার মেক প্রোজেক্টস লিমিটেডের স্টকের দাম ১ বছরে ৫.২১ শতাংশ কমেছে।
আরও পড়ুন: চিন-আমেরিকা-EU থেকে বিপুল পরিমাণে আসছে এই রাসায়নিক! কঠোর পদক্ষেপ ভারতের
এছাড়াও, এই সংস্থার স্টকের দাম ২ বছরে ১৫.৪৪ শতাংশ বেড়েছে। স্টকটি ৩ বছরে ৭৫ শতাংশ রিটার্ন দিয়েছে। যে বিনিয়োগকারীরা ৫ বছর ধরে স্টকটি হোল্ড করেছেন রেখেছেন তাঁরা পেয়েছেন ৭৩১ শতাংশ। আপনাদের জানিয়ে রাখি, গত ১০ বছরে এই স্টকের দাম ৯৫৯ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন: আরও সহজে মিলবে ঋণ! RBI জারি করল নতুন নিয়ম, জানুন এখনই
কোম্পানিটি বোনাস শেয়ার ইস্যু করেছে: পাওয়ার মেক প্রোজেক্টস লিমিটেড ২০২৪ সালে বিনিয়োগকারীদের বোনাস শেয়ার ইস্যু করেছে। তখন কোম্পানিটি একটি শেয়ারের জন্য একটি শেয়ারে বোনাস দিয়েছিল।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।













