যুবরাজের রেকর্ড ভেঙে দিলেন অভিষেক শর্মা! T-20 ক্রিকেটে নতুন নজির ভারতীয় দলের তারকা ওপেনারের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে অসাধারণ ছন্দে রয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। নিজের শেষ চারটি টি-টোয়েন্টি ইনিংসে মেন ইন ব্লুজ-এর হয়ে তিনি পেয়েছেন দুটি অর্ধশতরান, একবার আউট হন ৪৯ রানে। বিধ্বংসী ব্যাটিং করে তিনি ভেঙে দিয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) রেকর্ড।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে সম্পূর্ণ করা সম্ভব হয়নি। কিন্তু প্রথম ইনিংসে অভিষেকের ২৪ বলে ৫৯ রানের ইনিংসে ভর করে ১৮৯ রান স্কোরবোর্ডে তুলেছিল ভারত। ২০ বলে নিজের হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন অভিষেক।

আরও পড়ুন: কার জন্য ভারতীয় দলে বৈভব সূর্যবংশীকে সুযোগ দিচ্ছেন না গম্ভীর? জবাব দিলেন প্রাক্তন ভারতীয় তারকা

এর আগে ভারতের হয়ে সবচেয়ে বেশিবার টি-টোয়েন্টি ফরম্যাটে ২০ বা তার কম বল খেলে হাফসেঞ্চুরি করার রেকর্ড এতদিন ছিল কিংবদন্তি যুবরাজ সিংয়ের নামে। ৩ বার এই কাজটি করে দিয়েছিলেন ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো ক্রিকেটার। কিন্তু অভিষেক ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ২০ বলে অর্ধশতরান সম্পূর্ণ করে মোট পাঁচবার এই কাজ করে দেখিয়ে পেছনে ফেলেছেন যুবরাজকে।

যুবরাজকে পেছনে ফেললেও ধারাবাহিকতার বিষয়টি নিয়ে ভাবতে হবে অভিষেক শর্মাকে। এখনও অবধি তার কাছ থেকে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স পাননি গৌতম গম্ভীররা। এই জায়গায় পরিবর্তন আনলে ভারতের সর্বকালের সেরা টি-টোয়েন্টি ওপেনার হয়ে যাবেন অভিষেক।

আরও পড়ুন: রোহিত, কোহলিদের ক্লাবে ঢুকলেন অভিষেক শর্মা! নড়বড়ে টপ অর্ডারে হয়ে উঠলেন ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা

ম্যানচেস্টারের ওল্ড ট্র‍্যাফোর্ডে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। আয়ারল্যান্ডের মাটিতে পাওয়া লজ্জার কথা ভুলিয়ে এই সিরিজে জিতে সমালোচকদের মুখ বন্ধ করতে চাইবে ভারতীয় দল। আর এই কাজে তাদের সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে অভিষেক শর্মা।