‘Rejected’ থেকে ‘Under Enquiry’! অন্নপূর্ণা যোজনার স্টেটাসে বড় বদল, বাড়ল নতুন আশা

Published on:

Published on:

New Annapurna Yojana Status Update Brings Relief
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিভিন্ন জায়গায় এখন অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গিয়েছে। কিন্তু এখনও বহু আবেদনকারী টাকা পাননি। এর মধ্যে সরকারি পোর্টালে স্টেটাস চেক করতে গিয়ে অনেকেই দেখেছিলেন তাঁদের আবেদন ‘Application Rejected’ বলে দেখাচ্ছে। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ে, তাহলে কি আর টাকা পাওয়া যাবে না? তবে শনিবার রাতের পর থেকে অনেকের স্টেটাসে নতুন পরিবর্তন দেখা যাওয়ায় ফের আশার আলো দেখতে শুরু করেছেন আবেদনকারীরা।

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) স্টেটাসে নতুন পরিবর্তন

গত কয়েকদিন ধরে যাঁরা টাকা পাননি, তাঁদের অনেকেই সরকারি ওয়েবসাইটে আবেদনপত্রের স্টেটাস দেখছিলেন। সেখানে অনেকের ক্ষেত্রে লাল রঙে ‘Application Rejected’ লেখা দেখা যাচ্ছিল। কিন্তু শনিবার রাত থেকে দেখা যায়, সেই স্টেটাস বদলে সবুজ রঙে ‘Under Enquiry’ লেখা আসছে।

এই পরিবর্তনের পর বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, যেসব আবেদন এখনও চূড়ান্তভাবে খারিজ করা হয়নি, সেগুলি আবার খতিয়ে দেখা হতে পারে। ভবিষ্যতে আবেদনপত্র সংশোধনের সুযোগ দেওয়া হতে পারে বলেও আলোচনা চলছে। এমনকি বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।

কোচবিহারে টাকা না পেয়ে বিক্ষোভ

অন্যদিকে, অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা না পাওয়াকে কেন্দ্র করে শনিবার কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডে উত্তেজনা ছড়ায়। সমীক্ষার কাজে আসা দুই মহিলা কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই দুই কর্মী আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এবং সমীক্ষার সময় পক্ষপাতিত্ব করা হয়েছে। তাঁদের দাবি, এর ফলে অনেক প্রকৃত উপভোক্তার নাম তালিকায় ওঠেনি এবং তাঁরা এখনও টাকা পাননি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

বারাবনিতে উল্টো ছবি

যেখানে একদিকে টাকা না পাওয়া নিয়ে ক্ষোভ দেখা যাচ্ছে, সেখানে আবার আসানসোলের বারাবনি বিধানসভার পানুড়িয়া হাটতলায় দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। সেখানে বহু মহিলা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন ৩ হাজার টাকা পেয়েছেন।

Annapurna Yojana Status Check Available Online

আরও পড়ুনঃ অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনকারীদের জন্য নির্দেশ, কোন টিকা না নিলে বাতিল হতে পারে আবেদন! জানালেন মুখ্যমন্ত্রী

টাকা (Annapurna Yojana) হাতে পেয়ে খুশি এলাকার বহু পরিবার। আনন্দ ভাগ করে নিতে স্থানীয় বাজারে জড়ো হন মহিলারা। একে অপরকে মিষ্টি খাইয়ে তাঁরা নিজেদের খুশি প্রকাশ করেন। ফলে রাজ্যের একাধিক এলাকায় যখন টাকা না পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে, তখন আবার অনেক জায়গায় এই প্রকল্পের টাকা পৌঁছে যাওয়ায় স্বস্তিও ফিরেছে উপভোক্তাদের মধ্যে।