লাইন দিতে হবে না, ঘরে বসেই বানান আধার কার্ড, কীভাবে বুক করবেন পরিষেবা?

Published on:

Published on:

Aadhaar Card what UIDAI says about the viral claim on social media regarding
Follow

বাংলাহান্ট ডেস্ক : আধার কার্ডের (Aadhaar Card) কোনও ভুল সংশোধন করতে এবার আর লাইনে দাঁড়াতে হবে না। বাড়িতে বসেই হবে আধার কার্ডের ভুলত্রুটি সংশোধন। ইউআইডিএআই এর তরফে একটি নতুন পরিষেবা চালু করা হয়েছে যেখানে নতুন আধার কার্ড তৈরি করা থেকে আধারের তথ্য যাচাই করার জন্য বাড়িতেই পাঠানো হয় অপারেটরকে। কারা কারা পাবেন এই পরিষেবা?

বাড়িতে বসেই হবে আধারের (Aadhaar Card) তথ্য সংশোধন

বিশেষভাবে প্রয়োজনীয় ব্যক্তিদের জন্য চালু করা হয়েছে ইউআইডিএআই এর Home Enrollment Service। এর জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। তবেই বাড়িতে বসে নতুন আধার কার্ড তৈরি করা যাবে বা আধারের তথ্য সংশোধন করা যাবে। এছাড়া বাড়িতে বসে বায়োমেট্রিক তথ্য আপডেটও করা যাবে। তবে এই পরিষেবা কিন্তু সবার জন্য নয়।

How to book aadhaar card facility at home

কারা পাবেন পরিষেবা: মূলত প্রবীণ নাগরিক এবং শারীরিক ভাবে অসুস্থ মানুষদের জন্যই এই পরিষেবা চালু করা হয়েছে। যারা আধার কেন্দ্রে যেতে সক্ষম নয়, তারাই পাবেন এই পরিষেবা। শয্যাশায়ী রোগী, দুর্বল এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা এই পরিষেবা পাওয়ার যোগ্য। তবে এই পরিষেবার জন্য নির্ধারিত চার্জ কিন্তু বেশ কিছুটা বেশি।

আরও পড়ুন : সোমবার রাজ্য জুড়ে ছুটি, ব্যাঙ্কও কি বন্ধ থাকবে? জেনে নিন

কত লাগবে চার্জ: পরিষেবার জন্য ১৯৪৭ নম্বরে ফোন করে পরিষেবা বুক করতে হবে। একটি ঠিকানায় একজনের জন্য পরিষেবা বুক করলে ৭০০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। ওই একই ঠিকানায় যদি পরিবারের আরও সদস্যরা পরিষেবা বুক করতে চান তবে পার হেড ৩৫০ টাকা করে দিতে হবে। আধার (Aadhaar Card) আপডেটের সাধারণ সরকারি ফি এর থেকে এই বিশেষ পরিষেবার চার্জ বেশি। আধার আপডেটের সাধারণ সরকারি ফি এর থেকে এই বিশেষ পরিষেবার চার্জ বেশি।

আরও পড়ুন : উত্তরবঙ্গের চা শ্রমিকদের সার্বিক উন্নয়নে বড় ঘোষণা, নতুন সরকারি প্রকল্প চালু হচ্ছে রাজ্যে

এই পরিষেবা বুক করতে হলে ১৯৪৭ নম্বরে ফোন করতে হবে। নয়তো প্রয়োজনীয় নথি সহ ইউআইডিএআই এর আঞ্চলিক দফতরে ইমেল পাঠিয়ে আবেদন করা যাবে। আঞ্চলিক দফতর অনুমোদন করলে তারপর সংশ্লিষ্ট রেজিস্ট্রার বা আধার কেন্দ্রকে দায়িত্ব দেওয়া হয়। এরপর ৭ থেকে ১৫ দিনের মধ্যে অপারেটর আসে বাড়িতে।