ভারতীয় দলে বড় চমক! বিশ্বকাপ জেতানো সঞ্জু স্যামসনকে ছেটে ফেললো BCCI, দলে এলেন এই উইকেটরক্ষক

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই তিনি ছিলেন ভারতীয় দলের (Indian Cricket Team) সমর্থকদের নয়নের মণি। পরপর ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড বোলিংকে ব্যাট হাতে দুমড়ে দিয়ে নিশ্চিত করেছিলেন ভারতের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। কিন্তু আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর মিলিয়ে ৩টি ম্যাচে ব্যর্থ হতেই বদলে গেলো সঞ্জু স্যামসনের (Sanju Samson) পৃথিবী। আসন্ন জিম্বাবোয়ে সফরের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে তাকে ছেঁটে ফেললো ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ মিলিয়ে মাত্র ৬ রান করেছিলেন সঞ্জু। ফলস্বরূপ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন। কিন্তু সকলেই আশা করেছিলেন বৈভব সূর্যবংশী নিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যর্থ হওয়ায় আবার সুযোগ আসবে সঞ্জু স্যামসনের সামনে। কিন্তু তাকে দল থেকেই ছেঁটে ফেলে সকলকে স্তম্ভিত করে দিয়েছে বিসিসিআই।

সঞ্জু স্যামসনের বদলে জিম্বাবোয়ে সিরিজের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলা প্রভসিমরণ সিং। গত আইপিএলে পাঞ্জাবের হয়ে ১৪ ম্যাচ খেলে ১৬৮.৮৭ স্ট্রাইক রেটে ৫১০ রান করেছেন তিনি। তার ঝুলিতে ছিল ছয়টি হাফ সেঞ্চুরি। কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে, তিনি কি সঞ্জু স্যামসনের বদলি হওয়ার যোগ্য।

আরও পড়ুন: যুবরাজের রেকর্ড ভেঙে দিলেন অভিষেক শর্মা! T-20 ক্রিকেটে নতুন নজির ভারতীয় দলের তারকা ওপেনারের

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন ধারাবাহিকভাবে ভারতের তারকা ওপেনার অভিষেক শর্মা ব্যর্থ হয়ে চলেছেন তখন সঞ্জু স্যামসনকে পুনরায় সুযোগ দেওয়া হয় দলে। টানা তিনটি ম্যাচে কার্যত একার হাতে ভারতের জয় নিশ্চিত করে বিসিসিআইয়ের সেই ভরসার মান রেখেছিলেন সঞ্জু। কিন্তু এখন স্কোয়াড থেকেই ছেঁটে ফেলা হচ্ছে তাকে। তার অনুপস্থিতিতে জিম্বাবোয়ের ভারতীয় দল কেমন পারফরম্যান্স করে সেদিকে নজর থাকবে সকলের।

আরও পড়ুন: রোহিত, কোহলিদের ক্লাবে ঢুকলেন অভিষেক শর্মা! নড়বড়ে টপ অর্ডারে হয়ে উঠলেন ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা

জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের স্কোয়াড:

অধিনায়ক: শ্রেয়াস আইয়ার সহ-অধিনায়ক: তিলক ভার্মা,
ওপেনার: বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা উইকেটরক্ষক: ইশান কিষাণ, প্রভসিমরান সিং
ব্যাটার: রিংকু সিং, সূর্যাংশ সেডগে অল-রাউন্ডার: শিবম দুবে, হর্ষ দুবে, প্রিন্স যাদব
স্পিনার: বরুণ চক্রবর্তী
ফাস্ট বোলার: মায়াঙ্ক যাদব, যশ ঠাকুর, অশোক শর্মা