পারলেন না রোনাল্ডো, ঘুম পাড়ানি ফুটবল খেলে বিদায় পর্তুগালের! বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিজের শেষ বিশ্বকাপ খেলতে মাঠে নেমেছিলেন, কিন্তু তার জন্য সেই মরিয়া লড়াইটাই করলো না দল। ঠান্ডা মাথায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগালের (Portugal) বিরক্তিকর ফুটবল সহ্য করে ৯০ মিনিটের মাথায় গোল করে স্পেনকে জয় এনে দিলেন মিখায়েল মোরিনো। ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছলো স্পেন (Spain)।

এদিন স্পেনের গোলকিপারকে কেবলমাত্র দুটি সেভ করতে হয়েছিল। দুটিই ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলমুখী শট। তাছাড়া আর একটিও শট টার্গেটে রাখতে পারেননি পর্তুগালের বাকি ফুটবলাররা। মিডফিল্ডাররা সুযোগ তৈরি করতে ব্যর্থ। ডিফেন্সও ছিল ভুলে ভরা।

আরও পড়ুন: ‘ম্যাচের শেষে জার্সি চাইছিলো, কিন্তু খেলার সময়…..’, কেপ ভার্দের ফুটবলারদের ওপর রেগে আগুন মেসি

পর্তুগালের মান সম্মান রক্ষার কাজটা করছিলেন গোলরক্ষক দিয়েগো কোস্তা। গোটা ম্যাচে মোট ৫ টি দুর্দান্ত সেভ করেন তিনি। কিন্তু তিনি এবং রোনাল্ডো বাদে দলের বাকি ৯ জন সম্পূর্ণ ব্যর্থ। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হওয়ার পর খুব বেশি আফসোসও দেখা যায়নি পর্তুগিজ ফুটবলারদের মধ্যে।

এই ম্যাচে আহামরি ফুটবল খেলেনি স্পেনও। পর্তুগালের বিরক্তিকর ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে প্রতিপক্ষকে মেপে গিয়েছেন তারা। কিন্তু সঠিক মুহূর্তে সঠিক সুযোগ কাজে লাগিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। আহামরি কিছু পারফরম্যান্স না করেও লামিন ইয়ামালরা ম্যাচ জিতে নেন।

আরও পড়ুন: এক হয়ে গেলেন এর্লিং হাল্যান্ড ও মারাদোনা! ৩৬ বছরের পুরোনো ক্ষত নিয়ে বিশ্বকাপ ছাড়লো ব্রাজিল

এই ম্যাচের আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়ে দিয়েছিলেন এটা তার শেষ বিশ্বকাপে অংশগ্রহণ। ৪১ বছর বয়সেও টিমের সেরা ফুটবলার হিসেবে কেরিয়ারের শেষ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট শেষ করলেন ক্রিশ্চিয়ানো। পর্তুগাল এবার মাত্র ২টি ম্যাচ জিতেছে, সেখানে ৩টি গোল ও ২টি ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড সিআরসেভেনের ঝুলিতে। জাতীয় দলের জার্সিতে রয়েছে ১৪৬ গোল যার মধ্যে ১১ টি এসেছে বিশ্বকাপের মঞ্চে। আবার তাকে পর্তুগালের জার্সি গায়ে হয়তো আর দেখা যাবে না।