কোন ইলিশটি স্বাদে সেরা হবে? এই কয়েকটি কৌশলে চিনে নিন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাইরে ইলশেগুঁড়ি বৃষ্টির সঙ্গে ঘরে যদি ভাতের পাতে ইলিশ (Hilsa Fish) পাওয়া যায় তাহলে আর কথাই নেই। ইলিশের জন্যই বর্ষার অপেক্ষা করে থাকেন ভোজনরসিকরা। তবে এবার বাজারে ইলিশের জোগান অনেকটাই কম। ভালো মানের ইলিশ সেভাবে দেখা যাচ্ছে না। একটু ভালো বড় আকারের ইলিশ চাইলে তার দাম দেখেই পিছিয়ে আসছেন ক্রেতারা।

বাজারে যথেষ্ট নেই ইলিশ (Hilsa Fish)

হাজার টাকা খরচ করে ইলিশ কিনেও যে ক্রেতারা খুশি হচ্ছেন তাও নয়। বিক্রেতারা জানাচ্ছেন, এবারে প্রত্যাশিত পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে না। মাঝেমধ্যে যদিও বা পাওয়া যাচ্ছে তাও পর্যাপ্ত পরিমাণে নয়। তাই চাহিদা বাড়তেই হু হু করে বেড়েছে দাম। তাই বাজারে গিয়ে দাম দিয়ে কেনার সময় একটু সাবধানে মাছ বেছে কেনাই ভালো।

Tips for finding best tasting hilsa fish

ইলিশ চিনবেন কীভাবে: ভালো ইলিশ বুঝবেন কীভাবে? ইলিশের (Hilsa Fish) পেট এবং পিঠ দুদিকই সমান বাঁকানো হয়। ইলিশ প্রায় ৭৫ সেমি লম্বা হয়ে থাকে। ইলিশ মাছের মাথা হয় লম্বাটে আকারের আর অগ্রভাগও সূচালো।

আরও পড়ুন : ফ্রিজে কতদিন রেখে খাওয়া যায় মাছ? ইলিশের ক্ষেত্রে নিয়মটা জানেন?

সেরা স্বাদের ইলিশ চেনার টেকনিক: রূপোলি ইলিশের গায়ে লালচে গোলাপি আভা থাকে। তবে অসাধু ব্যবসায়ীরা রঙ করে চন্দনা বা খয়রা মাছের গায়ে তেমন আভা আনতে চান। তাই মাছ কেনার সময় হাতে নিয়ে দেখুন। ইলিশের (Hilsa Fish) পিঠের পাখনার সামনে এবং লেজের পাখনার কিনারা হয় সাদা রঙের।

আরও পড়ুন : সরকার বদলেই কাটল ১৬ বছরের জট, বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পে গতি, কবে চালু পরিষেবা?

ইলিশ মাছ নাকের কাছে নিয়ে আসলে চেনা ইলশে গন্ধ পাওয়া যায়। মাছ কাটার সময় রক্তের রঙ লালচে হলে বুঝতে হবে মাছটি টাটকা। আর রক্তের রঙ কালচে বা গাঢ় বাদামি হলে বুঝতে হবে মাছটি অনেকদিন ধরে সংরক্ষণ করা হয়েছিল।