লোকানো থাকবে মোবাইল নম্বর, কীভাবে লেনদেন হবে UPI অ্যাপে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আসতে চলেছে বড় বদল। ইউপিআই (UPI) পেমেন্টকে আরও নিরাপদ ও গোপনীয় করতে বেশ কিছু বদল আনা হচ্ছে। জানা গিয়েছে, লেনদেনের সময় ব্যবহারকারীদের মোবাইল নম্বর আড়াল করার বিষয়ে ব্যাঙ্ক ও ইউপিআই অ্যাপগুলির সঙ্গে আলোচনা করা হচ্ছে।

ইউপিআই (UPI) অ্যাপে বড় পরিবর্তন

জানা যাচ্ছে, ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন অনুযায়ী, ব্যক্তিগত তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবহারের ক্ষেত্রে যাতে নিয়ম মেনে চলা হয় তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে এই পরিবর্তন কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Mobile number will be hidden in upi app

নিরাপত্তায় থাকে ঝুঁকি: উল্লেখ্য, বর্তমানে ইউপিআই লেনদেনের সময় ব্যবহারকারীর মোবাইল নম্বর দৃশ্যমান থাকায় তাতে নিরাপত্তার ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা থেকে যায়। এক ইউপিআই অ্যাপের শীর্ষ কর্তা বলেন, DPDP আইন কার্যকর হলে ব্যবহারকারীর মোবাইল নম্বর বা সম্পূর্ণ নাম প্রকাশ্যে দেখানো ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ব্যাঙ্ক ও ইউপিআই অ্যাপগুলির সঙ্গে আলোচনা করে নতুন নিয়মের উপযোগী করে তোলার চেষ্টা করছে NCPI।

আরও পড়ুন : ফ্রিজে কতদিন রেখে খাওয়া যায় মাছ? ইলিশের ক্ষেত্রে নিয়মটা জানেন?

কীভাবে থাকবে মোবাইল নম্বর: জানা গিয়েছে, নতুন নীতি অনুযায়ী, শুধু মোবাইল নম্বরের শেষ চারটি সংখ্যা দৃশ্যমান রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও কিউআর কোডের মাধ্যমে পেমেন্টের (UPI) পর প্রেরক বা গ্রাহকের মোবাইল নম্বর আর দেখা যাবে না। পাশাপাশি মোবাইল নম্বর নির্ভর নয়, এমন ইউপিআই আইডি তৈরি করার সুযোগ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে অ্যাপগুলিকে।

আরও পড়ুন : কোন ইলিশটি স্বাদে সেরা হবে? এই কয়েকটি কৌশলে চিনে নিন

ইন্টারনেট ছাড়াই এবার করা যাবে ইউপিআই লেনদেন। এনপিসিআই ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস তৈরি করছে যা ইন্টারনেট ছাড়াই কোনও মার্চেন্টের পয়েন্ট অফ সেল টার্মিনালে পেমেন্ট করার সুযোগ দেবে। নিয়ার ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে এটি কাজ করবে বলে জানা যাচ্ছে।