বাংলাহান্ট ডেস্ক : বাঙালির চেনা সবজিগুলির মধ্যে থোড় অন্যতম। তবে চিরাচরিত ভাজা বা ঘন্টর বদলে যদি অন্য রকম কিছু চেখে দেখতে চান তার জন্য রয়েছে ভিন্ন ধরণের রেসিপি (Recipe)। অন্য রকমের স্বাদ চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন থোড়ের পাতুরি।
বাড়িতে বানান থোড় পাতুরি (Recipe)
পাতুরি যে সবসময় ইলিশ বা ভেটকির হবে, এর কোনও মানে নেই। চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন থোড়ের পাতুরি। কীভাবে বানাবেন, রইল রেসিপি-

থোড়ের পাতুরির উপকরণ:
কচি থোড়- ১ টি
কাঁচালঙ্কা- ৫-৬ টি
নারকেল কোরা- ১ কাপ
সর্ষে বাটা- ৩-৪ টেবিল চামচ
সর্ষের তেল- ২ টেবিল চামচ
কলাপাতা- ১ টি
আরও পড়ুন : রাতের কলকাতায় বাড়ছে সরকারি বাস, কোন কোন রুটে চলবে?
থোড়ের পাতুরির প্রণালী: রোয়া বা আঁশ বাদ দিয়ে থোড় কুটে নিতে হবে। এবার নুন দিয়ে ভাপিয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। জল ঝরিয়ে নিয়ে নারকেল কোরা (Recipe), সর্ষে বাটা, কাঁচালঙ্কা বাটা, নুন, চিনি আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
আরও পড়ুন : গ্যাস বুকিং থেকে ভর্তুকি, অগাস্ট থেকেই বদলে যাচ্ছে LPG সংক্রান্ত এই ৫ নিয়ম
এবার কলাপাতা চৌকো করে কেটে হালকা করে সেঁকে নিন। কলাপাতায় সর্ষের তেল মাখিয়ে থোড়ের মিশ্রণ দিয়ে চেরা কাঁচালঙ্কা দিয়ে পাতা মুড়ে তাওয়ায় অল্প তেল দিয়ে উল্টে পাল্টে সেঁকে নিন। পরিবেশন করুন গরম ভাতে।













