দেশের প্রথম ডিজিটাল জনগণনা, অনলাইনে এই ৩৩ টি প্রশ্নের দিতে হবে উত্তর

Published on:

Published on:

What questions will have to be answered in census?
Follow

বাংলাহান্ট ডেস্ক : দেশজুড়ে শুরু হয়ে গেল জনগণনা (Census 2027)। এই প্রথম জনগণনায় রয়েছে সেলফ এনুমারেশনের সুযোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন সেলফ এনুমারেশন করে সূচনা করেন। তিনি বলেন, এবারের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল। মোট ৩৩ টি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে বলে জানা যাচ্ছে।

দেশের প্রথম ডিজিটাল জনগণনা (Census 2027)

দীর্ঘ ১৫ বছর পর ফের জনগণনা হচ্ছে ভারতে। দেশের ইতিহাসে এটিই প্রথম ডিজিটাল জনগণনা। প্রায় ৩০ লক্ষ জনগণনাকর্মী অ্যান্ড্রয়েড এবং মোবাইল অ্যাপ দিয়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। জানা যাচ্ছে, প্রথম পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে সেলফ এনুমারেশনের মাধ্যমে তথ্য নেওয়া হবে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শুরু হবে দ্বিতীয় পর্যায়।

These questions are being asked in census 2027

কী কী প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে: জনগণনার পাশাপাশি এবার জাতিভিত্তিক পরিসংখ্যানও সংগ্রহ করা হবে। যে ৩৩ টি প্রশ্নের উত্তর জানতে চাওয়া হচ্ছে সেগুলি কী কী? জানা যাচ্ছে, বাড়ির নম্বর, জনগণনার জন্য বাড়ির সংখ্যা, ঘরের মেঝের উপাদান, দেওয়ালের উপাদান, ঘরের চাল বা ছাদের উপাদান, বাড়ির বর্তমান অবস্থা, বাড়িটি কোন উদ্দেশ্যে ব্যবহার, পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সংখ্যা, পরিবারের প্রধানের নাম, প্রধানের লিঙ্গ, পরিবারের প্রধান তফসিলি জাতি, উপজাতি বা অন্য কোনও গোষ্ঠীর অন্তর্ভুক্ত, বাসস্থানের মালিকানা, ঘরের সংখ্যা, পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা জানতে চাওয়া হচ্ছে।

আরও পড়ুন : ইলিশ বা ভেটকির নয়, বানিয়ে ফেলুন থোড় পাতুরি, রইল রেসিপি

অনলাইনে দিতে হবে উত্তর: এছাড়াও যে প্রশ্নগুলি (Census 2027) জিজ্ঞাসা করা হচ্ছে সেগুলি হল- পানীয় জলের মূল উৎস, জলের উৎসের সহজলভ্যতা, আলো বা বিদ্যুতের প্রধান উৎস, শৌচাগারের সুবিধা আছে কিনা, শৌচাগারের ধরণ, স্নানাগারের সুবিধা আছে কিনা, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা, রান্নাঘরের সুবিধা, এলপিজি বা পিএনজি সংযোগের বিবরণ, রান্নায় ব্যবহৃত মূল জ্বালানি, টেলিভিশন, রেডিও/ট্রানজিস্টর, ল্যাপটপ/কম্পিউটার, ইন্টারনেট, টেলিফোন/মোবাইল ফোন/স্মার্টফোন, সাইকেল/স্কুটার/মোটরসাইকেল/মোপেড, গাড়ি/জিপ/ভ্যান, পরিবারে মূল খাদ্যশস্য কী, মোবাইল নম্বর (শুধুমাত্র জনগণনা সংক্রান্ত যোগাযোগের উদ্দেশ্যে)।

আরও পড়ুন : একফোঁটাও তেল লাগবে না, জলেই করুন স্বাস্থ্যকর মাছ ভাজা

উল্লেখ্য, এর আগে শেষবার পূর্ণাঙ্গ জাতিভিত্তিক গণনা হয়েছিল ১৮৮১ থেকে ১৯৩১ সালের মধ্যে। আর চলতি বছরের জানুয়ারি মাসেই ২০২৭ সালের জাতীয় জনগণনার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।