দুরন্ত প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের! কলকাতা লিগে টানা পাঁচ ম্যাচ অপরাজিত লাল-হলুদ ব্রিগেড

Updated on:

Updated on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বৃষ্টি বিঘ্নিত কলকাতা লিগের (CFL 2026) ম্যাচে মরিয়া লড়াই করে হার বাঁচালো ইস্টবেঙ্গল (East Bengal)। এদিন প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে বেশ কিছুক্ষণ স্থগিত ছিল ইস্টবেঙ্গল বনাম বেহালা এসএস (East Bengal vs Behala SS) ম্যাচ। টানা দুইবারের চ্যাম্পিয়নদের হারাতে বেহালার বাঙালি ফুটবলাররা এদিন জান লড়িয়ে দেয়। ম্যাচ জিততে না পারলেও তাদের লড়াই প্রশংসা আদায় করেছে ফুটবল প্রেমীদের।

এদিন খেলা বন্ধ হওয়ার আগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে ছিল ক্লাবটি। কিন্তু শেষপর্যন্ত দুরন্তভাবে ম্যাচে ফিরে ৩-৩ ফলে ড্র করে অপরাজিত থাকার ধারা অব্যাহত রাখে বিনো জর্জের লাল হলুদ বাহিনী। তবে দল জিতলেও দলের বেশ কয়েকটি দুর্বলতা এদিন স্পষ্ট করে উন্মুক্ত করে দিয়ে গেছে প্রতিপক্ষ।

এদিন ম্যাচের মাত্র ৫ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে চমকে দেন বেহালার শ্লোক তিওয়ারি। ইস্টবেঙ্গল ডিফেন্সের বোঝাপড়ার অভাবে আসা সুযোগ সাদরে গ্রহণ করে গোল করে যান তিনি। এরপর মরিয়া ইস্টবেঙ্গলের আক্রমণ ঝাঁঝ বাড়ে। গুরুত্বপূর্ণ কিছু সেভ করেন বেহালা গোলরক্ষক অভিজিৎ কর। কিন্তু এরপর ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে ইস্টবেঙ্গলকে সমতায় ফিরিয়েছিলেন আকাশ হেমব্রম।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল হারের পর মেসিদের নিন্দা করেছেন? আর ঢুকতে পারবেন না আর্জেন্টিনায়, ঘোষণা প্রেসিডেন্টের

তবে বৃষ্টির কারণে ম্যাচ স্থগিত হওয়ার ঠিক আগে নিজের দ্বিতীয় গোল করে ইস্টবেঙ্গলকে ফের ঝটকা দিয়েছিলেন শ্লোক। দ্বিতীয়ার্ধে সহজ সুযোগ নষ্ট না করলে এদিন হ্যাটট্রিকও করতে পারতেন তিনি। এরপর বেহালার হয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়িয়েছিলেন সুখরাম সর্দার। কিন্তু এরপর শুরু হয় ইস্টবেঙ্গলের প্রত্যাবর্তনের গল্প।

আরও পড়ুন: ‘”জীবন বাজি রাখবো ডার্বি জিততে”, মোহনবাগানে সই করেই ইস্টবেঙ্গলের উদ্দেশ্যে হুঙ্কার ছাঙতের!

একাধিক সুযোগ তৈরি করেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। ৬২ মিনিটে মহম্মদ বেলালের গোলে ব্যবধান কমায় লাল হলুদ দলটি। এরপর একাধিকবার বড় সুযোগ তৈরি করলেও মরিয়া বেহালার গোলরক্ষক অভিজিৎ পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন ইস্টবেঙ্গলের সামনে। শেষপর্যন্ত সংযুক্ত সময়ে ইস্টবেঙ্গল মনতোষের গোলে সমতায় ফেরে। ম্যাচের সেরাও হন ইস্টবেঙ্গলের এই বাঙালি ফুটবলার। ম্যাচ জিততে না পারলেও চলতি মরশুমের কলকাতা লিগে প্রথমবার ইস্টবেঙ্গলের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিতে সক্ষম হয় বেহালা এসএস স্পোটিং ক্লাব।