‘এইভাবে যে DA’র অর্ডার কোনোদিন প্রকাশ পায়নি তা অর্থ দপ্তর খুব..,’ বিস্ফোরণ ঘটালেন মলয় মুখোপাধ্যায়

Published on:

Published on:

dearness allowance(263)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় আসার পর বিজেপি সরকার সম্প্রতি একধাক্কায় ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে সরকারি কর্মীদের। রাজ্য বাজেট থেকে ২০% হারে বৃদ্ধি পেয়েছে মহার্ঘ ভাতা। যা লাগু হবে অক্টোবর ২০২৬ থেকে। রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের ৩৮% হারে ডিএ (DA), ডিআর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছে নবান্ন। মঙ্গলবার অর্থ দফতরের অডিট শাখার তরফে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

ডিএ বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন কনফেডারেশনের | Dearness Allowance

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে বর্ধিত হার কার্যকর হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অশিক্ষক কর্মী, পুরসভা, পুরনিগম, পঞ্চায়েত, বিধিবদ্ধ সংস্থা ও অন্যান্য সরকারি অধিগৃহীত সংস্থার কর্মচারী সকলের জন্যই।

আরও বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের সংশোধিত মূল বেতনের ৩৮% হারে ডিএ দেবে সরকার। এর পাশাপাশি যেসব ক্ষেত্রে এনপিএ তথা নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স প্রযোজ্য, সেটি মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে মহার্ঘ ভাতার হিসাব করা হবে। এই ডিএ-র বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলে সরব কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজ।

সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টে কেন্দ্রের সপ্তম পে কমিশন ও রাজ্যের ষষ্ঠ পে কমিশনের মহার্ঘ ভাতার চার্ট দিয়ে লিখেছেন, কেন্দ্রের ডিএ ৬৬%, রাজ্যের ১৮%, ফারাক ৪২% এহেন বঞ্চনার পরে, আমরা নয়া সরকারের কাছে বকেয়া ৪২% ডিএ’র দাবী জানাচ্ছি। তিনি আরও অভিযোগ করেন, “০১/০৪/২৬ থেকে ৪% ঘোষণা করেও তা দেওয়া হয়নি।”

dearness allowance(258)

আরও পড়ুন: বুধে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ৫ জেলায়, উত্তরবঙ্গের পরিস্থিতি হবে আরও খারাপ: আজকের আবহাওয়া

এখানেই শেষ নয়। গতকালের ডিএ অর্ডার নিয়ে মলয়বাবু বলেন, “আজ 2834-F p2 dt. 04/08/26 যে DA’র অর্ডার প্রকাশ পেয়েছে সেখানে বিগত সরকারের Existing 18% DA উল্লেখ নেই, ২০% ডিএ ০১/১০/২৬ থেকে দেওয়ার কথা তাও উল্লেখ নেই। সরকার শুধুমাত্র ০১/১০/২৬ থেকে ৩৮% ডিএ দেওয়ার কথা উল্লেখ করেছেন। এইভাবে যে ডিএ’র অর্ডার কোনোদিন প্রকাশ পায়নি তা অর্থ দপ্তর খুব ভালোকরেই জানেন।”