বেশ করেছেন পুজো-পাঠ করে! অন্য ধর্মের হয়েও কোহলি-অনুষ্কার নিন্দুকদের কড়া জবাব মহম্মদ সামির

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ একসময় এই প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় দলের (Indian Cricket Team) নায়ক বিরাট কোহলি (Virat Kohli) ফুর্তিতে জীবন কাটাতে ভালোবাসতেন। তার সেই বেপরোয়া মনোভাব বেশ জনপ্রিয় ছিল ভারতীয় দলের ভক্তদের একটা বড় অংশের মধ্যে। কিন্তু গত কয়েক বছরে, বিশেষত বিবাহের পর নিজেকে বেশ গুটিয়ে নিয়েছেন কোহলি। পূজা-অর্চনায় তিনি বেশ কিছুটা সময় ব্যয় করেন। কিন্তু অনেকে তার পরিবর্তনের সাথে মানিয়ে নিতে না পেরে তাকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করেন। ব্যাঙ্গের মুখে পড়তে হয় তার সহধর্মিনী ও বলিউডের বিখ্যাত নায়িকা অনুষ্কা শর্মাকেও (Anushka Sharma)। ধর্মবিশ্বাস সংক্রান্ত এই ট্রোলিং নিয়ে বিরাটের পাশে দাঁড়িয়েছেন ফাস্ট বোলার মহম্মদ সামি (Md. Shami)।

অনেকেই বিরাট কোহলির ঘনঘন ধৰ্মস্থানে গিয়ে পূজাপাঠের সঙ্গে যুক্ত থাকার বিষয় নিয়ে তাকে ব্যঙ্গ করেন। অনুষ্কা শর্মার সাথে বিবাহের পরেই বিরাট নিজের স্বভাব পরিবর্তন করেছেন, এমন অভিযোগও ওঠে। অন্য ধর্মে বিশ্বাসী হয়েও এবার প্রাক্তন ভারত অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন শামি। তিনি এই প্রসঙ্গে বলেন, “ওই দম্পতি যদি নিজেদের ধর্মীয় বিশ্বাস মেনে চলতে চান, তবে তাতে কারও কোনো সমস্যা থাকার কারণ নেই। এমনকি এর পেছনে যদি অনুষ্কার কোনো ভূমিকাও থাকে—তবে তাতে অন্য কারও সমস্যা থাকার কী কারণ থাকতে পারে? এমনটা যদি সত্যিও হয়, তবে তা অন্য কারও মাথাব্যথার বিষয় হওয়া উচিত নয়।”

সকলেই জানেন সাম্প্রতিক অতীতে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা প্রায়ই বৃন্দাবনে বিখ্যাত আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে যান। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ান ডে সিরিজ খেলে দেশে ফিরেই তারা আবার সেখানে গিয়েছিলেন। এছাড়া, আশীর্বাদ ও জীবনের জন্য প্রয়োজনীয় পরামর্শ নিতে তাঁদের প্রায়ই নিজেদের দুই সন্তান—ভামিকা ও অকায়-কে নিয়ে ভারতের বিভিন্ন ধর্মস্থান পরিদর্শন করতে দেখা যায়।

আরও পড়ুন: এই ভুল করলে বিশ্বকাপ জিতবে না শুভমান গিলের ভারত! বড় মন্তব্য প্রাক্তন ভারতীয় তারকা সুরেশ রায়নার

এর পাশাপাশি সাক্ষাৎকারে সামি বিরাট কোহলির মনখোলা প্রশংসা করে বলেছেন যে, বিরাট কোহলির এই আধ্যাত্মিক দিকটি একেবারেই নতুন কিছু নয়। প্রাক্তন ভারত অধিনায়ক বরাবরই একজন আবেগপ্রবণ ও নিষ্ঠাবান মানুষ বলে উল্লেখ করেছেন সামি। খেলার মাঠে অতি আগ্রাসী বিরাট কোহলি নিজের বিশ্বাস বা মূল্যবোধের বিষয়ে তিনি অত্যন্ত সচেতন বলে উল্লেখ করেছেন ভারতের এই তারকা পেসার।

আরও পড়ুন: গম্ভীর নন, ভারতের কোচ হিসেবে সেওবাগকে চেয়েছিলেন বিরাট কোহলি! বিস্ফোরক ভারতীয় ওপেনার

সাম্প্রতিক অতীতে খেলার মাঠেও বিরাট কোহলি অসাধারণ ফর্মে ছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল গত মাসে ওয়ান ডে সিরিজে ১-২ ব্যবধানে হারলেও তিনি ৩টি ম্যাচেই ৪৮.০০ গড় ও ১০৯.০৯ স্ট্রাইক রেটে সহ ব্যাটিং করে মোট ১৪৪ রান সংগ্রহ করেন; যার মধ্যে ছিল দুটি হাফসেঞ্চুরি। আবার আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে তাকে মাঠে দেখা যাবে।