সরকার বদলাতেই রেল প্রকল্পে গতি, নতুন রূপ পাচ্ছে ১৭ টি রেললাইন

Published on:

Published on:

Indian Railways big announcement about Delhi-Howrah corridor
Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে সরকার বদল হতেই একাধিক রেল প্রকল্পেও এসেছে গতি। ১৭ টি রেললাইন (Indian Railways) প্রকল্পে নতুন করে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সংসদে একটি লিখিত জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, প্রাক্তন রাজ্য সরকারের সহযোগিতা, জমি অধিগ্রহণে সমস্যার কারণে বেশ কিছু রেললাইন প্রকল্পের কাজ থমকে ছিল। সরকার বদলের পর সেই ১৭ টি রেললাইন প্রকল্প নিয়ে নতুন করে কাজ শুরু করা হবে বলে জানা গিয়েছে।

১৭ টি রেললাইন প্রকল্পে (Indian Railways) গতি

এই তালিকায় প্রান্তিক থেকে শুরু করে রয়েছে নন্দীগ্রাম, আরামবাগ, এগরা, ইটাহার, রায়গঞ্জ, বোয়াইচণ্ডী, বাগদা, পুরুলিয়ার মতো জায়গা। ১৭ টি রেললাইনের মধ্যে রয়েছে প্রান্তিক-সিউড়ি (৩৪ কিমি), বনগাঁ-পোড়ামহেশতলা (২০ কিমি), বনগাঁ-চাঁদবাজার (১২ কিমি), চাঁদবাজার-বাগদা (১৪ কিমি), রানাঘাট (আড়ংঘাটা)-দত্তপুলিয়া (৮ কিমি)।

Indian Railways new rail line project

তালিকায় কোন রেললাইন: এছাড়াও তালিকায় রয়েছে কাঁথি-এগরা (২৬ কিমি), নন্দীগ্রাম-কান্দিয়ামারী (নয়াচর) (৭ কিমি), নন্দকুমার-বালাইপান্ডা (২৮ কিমি), বোয়াইচণ্ডী-আরামবাগ (৩১ কিমি), বোয়াইচণ্ডী-খানা (২৪ কিমি), বাঁকুড়া (কালাবাতি)-পুরুলিয়া (হুড়া হয়ে) (৬৫ কিমি), গাজোল-ইটাহার (২৭ কিমি), রায়গঞ্জ-ইটাহার (২২ কিমি), ইটাহার-বুনিয়াদপুর (২৭ কিমি), রাজাভাতখাওয়া-জয়ন্তীয়া (১৫ কিমি), চালসা-নকশাল (২০ কিমি), রায়গঞ্জ-ডালখোলা (৪৩ কিমি)।

আরও পড়ুন : তুমুল ঝড়-বৃষ্টি থেকে বজ্রপাত! আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া? আগাম খবর জানুন

মোট কত দূরত্ব: রেল সূত্রে খবর, ওই ১৭ টি রেললাইন (Indian Railways) প্রকল্পের মোট দৈর্ঘ্য প্রায় ৪২৩ কিমি। জানা যাচ্ছে, এর মধ্যে অনেকগুলোই জমি অধিগ্রহণ এবং রাজ্য সরকারের সহযোগিতার অভাবে অনেক বছর ধরে আটকে ছিল।

আরও পড়ুন : দিঘার মোহনায় রূপোলি শষ্যের ঝিলিক, টন টন ইলিশ উঠল জালে, দাম কত জানেন?

সম্প্রতি শনিবার শিয়ালদহ ডিভিশনের পরিদর্শন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। ব্যক্তিগত ভাবে তিনি পুরো এলাকায় যাত্রী স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ব্যবস্থা থেকে সুরক্ষা ব্যবস্থার মূল্যায়ন করেন।