দিনে ১০ হাজার আবেদন, ‘আয়ুষ্মান ভারত’-এ আড়াই লক্ষেরও বেশি ছাড়পত্র কলকাতায়

Published on:

Published on:

Ayushman Vaya Vandana Card New Rule for Senior Citizens
Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে পালাবদলের পর যে প্রকল্পগুলি নিয়ে সবথেকে বেশি চর্চা হয়েছে, তার মধ্যে অন্যতম আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Yojana)। প্রতি বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা চিকিৎসা খরচ মেলে এই প্রকল্পে। আয়ুষ্মানের আওতায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেতে লাইন পড়েছে আমজনতার। কলকাতা শহরে আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ গতি পেয়েছে ইতিমধ্যেই।

আয়ুষ্মান ভারত প্রকল্পে (Ayushman Bharat Yojana) লক্ষ লক্ষ ছাড়পত্র

পুরসভা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কলকাতায় ইতিমধ্যে সাড়ে ৩ লক্ষেরও বেশি মানুষের এনরোলমেন্ট হয়ে গিয়েছে। এর মধ্যে প্রায় ২ লক্ষ ৭০ হাজার আবেদন যাচাই করার পর দেওয়া হয়েছে ছাড়পত্র। জানা গিয়েছে, প্রতিদিন গড়ে প্রায় ১০ হাজার আবেদন যাচাই করা হচ্ছে। তথ্য সম্পূর্ণ ভাবে যাচাই করার পরেই ভেরিফিকেশন সম্পূর্ণ করা হচ্ছে।

Ayushman Bharat Yojana applications in Kolkata

কারা পাচ্ছেন সুবিধা: এরপর সেই তথ্য পাঠানো হচ্ছে রাজ্য সরকারের কাছে। জানা যাচ্ছে, আপাতত মূলত দুই শ্রেণির মানুষকে সামনে রেখে চলছে প্রকল্পের আবেদন গ্রহণের কাজ। কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় নির্দিষ্ট ৩ শ্রেণির রেশন কার্ডধারী এবং প্রবীণ ও প্রান্তিক মানুষরা পাচ্ছেন এই প্রকল্পের (Ayushman Bharat Yojana) সুবিধা। তবে আবেদন করার পর একাধিক ধাপে নথি ও তথ্য যাচাইয়ের পরেই অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে আবেদন।

আরও পড়ুন : দিঘার মোহনায় রূপোলি শষ্যের ঝিলিক, টন টন ইলিশ উঠল জালে, দাম কত জানেন?

পালিত হবে আয়ুষ্মান দিবস: প্রশাসনিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আগামী ১৬ অগাস্ট রাজ্যে ‘আয়ুষ্মান দিবস’ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন হতে পারে এদিন। এছাড়া আয়ুষ্মান প্রকল্পের সুবিধাভোগীদের হাতে কার্ডও তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : সরকার বদলাতেই রেল প্রকল্পে গতি, নতুন রূপ পাচ্ছে ১৭ টি রেললাইন

কলকাতা পুরসভা সূত্রে খবর, দৈনিক গড়ে প্রায় ১০ হাজার আবেদনপত্র যাচাই করা হচ্ছে। ভেরিফিকেশন হয়ে গেলে রাজ্য সরকারকে সেই তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে। তবে আয়ুষ্মান কার্ড সরাসরি সুবিধাভোগীর বাড়ির ঠিকানায় পৌঁছে দেওয়া হবে নাকি পুরসভা বা অন্য কোনও কেন্দ্র থেকে বিতরণ করা হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। সরকারের তরফে পরবর্তী নির্দেশিকা এলে সেই মতো পদক্ষেপ করা হবে।