‘মারার চক্রান্ত… গোটা পশ্চিমবঙ্গ জেগে উঠবে’, হালিশহরের ঘটনায় হুঙ্কার কল্যাণের

Published on:

Published on:

Kalyan Banerjee calls out CM Suvendu Adhikari after Mamata Banerjee attacked at Halisahar
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রবিবারের বারবেলায় হালিশহরের রাস্তায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখে উঠল “চোর চোর” স্লোগান। ভীড়ের মধ্যে থেকেই মারমুখী জনতা চিৎকার করে বলে ওঠে, ‘ওই দেখো চোর এসেছে’। এমনকী তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় জুতোও। এই ঘটনার  প্রতিক্রিয়া দিতে গিয়ে সাংবাদিকদের সামনে ক্ষোভে একেবারে ফুঁসে উঠলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে হাত পড়লে গোটা পশ্চিমবঙ্গ জেগে উঠবে

রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে তিনি বললেন, ‘একদম মারার চক্রান্ত করেছে। বাংলা থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পরে গোটা পশ্চিমবঙ্গ জেগে উঠবে। এভাবে বিজেপির লোক দিয়ে, পুলিশকে সামনে রেখে এসব করেছে।’

তখনই পাশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ওঠেন, ‘আমাকে এত বড় বড় ইট মেরেছে, পাথর মেরেছে।’ এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার বলতে শুরু করেন, ‘আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি ছিল বলে আমরা বেঁচে আছি, না হলে এই পুলিশের হাতে, লোকাল পুলিশের হাতে আমরা শেষ হয়ে যেতাম আজকে।’

আরও পড়ুনঃ পেট্রোলে ইথানলের পর এবার CNG-তে বায়োগ্যাস মেশানোর প্রস্তুতি! সামনে এল বড় আপডেট

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে কল্যাণ বলেন, ‘শুভেন্দু অধিকারী পুলিশের বারোটা বাজিয়ে দিয়েছে। তখন যা বিচার হবে, তাতে বাড়ির লোককে ভয় দেখিয়ে রেখে দিয়েও এই বিচার ব্যবস্থা থেকে আমাদের দূরে সরিয়ে রাখা যাবে না। আমরা লড়বো মমতাদি আছেন।’

তৃণমূলের বর্ষীয়ান নেতার আরও অভিযোগ, ‘আজকে এদেরকে যেভাবে ভয় দেখিয়ে বাড়ির ভিতরে ঢুকিয়ে রাখা হচ্ছে। বাংলার মানুষ কেন ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কী। এবং এই বিচার ব্যবস্থা আইসি থেকে শুরু করে শাস্তি হবে। আমরা ডিজি এবং সিপির আমরা রেজিগনেশন চাই।’

কারণ জানিয়ে তৃণমূল নেতা দাবী করেন, ‘ডিজি এবং সিপির নির্দেশে, রাত্রিবেলায় দুটোর সময় লেডিস হোস্টেলে তুলে নিয়ে গিয়ে ওকে পিটিয়ে মারা হয়েছে। আমরা এর বিচার চাই।’ রাজ্যের বর্তমান শাসক দলের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘যেভাবে বিজেপি অত্যাচার করছে তাতে বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী একটা পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছে। শুভেন্দু অধিকারী সমস্ত মাফিয়াদের রাজ্য তৈরি করে দিয়েছে। পুলিশকে বলেছিল না সমস্ত ক্ষমতা দিয়েছি। এই সমস্ত ক্ষমতার ফল কাস্টডিয়াল ডেথ শুরু হল। পশ্চিমবঙ্গে কাস্টডিয়াল ডেথ ছিল না।’