কলকাতা হাই কোর্টে আসছেন স্থায়ী প্রধান বিচারপতি! সুপ্রিম কোর্ট কলেজিয়ামের বড় সুপারিশ

Published on:

Published on:

Calcutta High Court Set to Get New Chief Justice
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে স্থায়ী প্রধান বিচারপতি ছাড়া চলছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এবার সেই শূন্যপদ পূরণের পথে বড় পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কলেজিয়াম বম্বে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিচারপতি রবীন্দ্র বিঠ্‌ঠলরাও ঘুগেকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করেছে। কেন্দ্রের অনুমোদন মিললেই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে খবর।

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি পদে বিচারপতি রবীন্দ্র ঘুগে

কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) নতুন স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি রবীন্দ্র বিঠ্‌ঠলরাও ঘুগের নাম কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছে। বর্তমানে বিচারপতি ঘুগে বম্বে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠকে তাঁর নাম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে শীর্ষ আদালতের তরফেও সেই তথ্য জানানো হয়েছে।

কলেজিয়াম কী?

কলেজিয়াম হল সুপ্রিম কোর্টের সেই কমিটি, যা দেশের বিভিন্ন হাই কোর্টে বিচারপতিদের নিয়োগ ও বদলির বিষয়ে কেন্দ্রকে সুপারিশ করে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই এবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি পদে বিচারপতি ঘুগের নাম পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ জুন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন বিচারপতি সুজয় পাল। এরপর থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। স্থায়ী প্রধান বিচারপতি না থাকায় দীর্ঘদিন ধরেই পদটি খালি ছিল। এখন কেন্দ্রীয় আইন মন্ত্রক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করলেই বিচারপতি ঘুগে কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে পারবেন।

উল্লেখ্য, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের এমপি ল’ কলেজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করার পর ১৯৯০ সালে আইন পেশায় যোগ দেন বিচারপতি ঘুগে। বম্বে হাই কোর্ট এবং ইন্ডাস্ট্রিয়াল কোর্টে দীর্ঘদিন আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

Calcutta High Court Swears In 8 New Judges Within Hours of Presidential Approval

আরও পড়ুনঃ রাষ্ট্রপতির সিলমোহরের ১২ ঘণ্টার মধ্যেই শপথ! কলকাতা হাই কোর্টে নজিরবিহীন ঘটনা

পরে ২০১৩ সালে তিনি বম্বে হাই কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। চলতি বছরের জুন মাসে বম্বে হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন বিচারপতি ঘুগে। এবার তাঁকেই কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি করার সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম।