রান্নাঘরের চিমনি হবে ঝকঝকে! তেল-গ্রিজের জেদি দাগ দূর করার ৬ সহজ কৌশল

Published on:

Published on:

Cooking Tips remove grease and grime from your chimney in 6 ways
Follow

বাংলা হান্ট ডেস্ক: রান্নাঘর পরিষ্কার করা এক ঝক্কির কাজ। একদিকে পরিষ্কার করতে গেলে যেমন ঝুঁকি পোয়াতে হয় তেমন খুব তাড়াতাড়ি নোংরাম হয়ে যায়। তবুও চিমনি থাকলে কিছুটা বাঁচোয়া থাকা যায়। তবে তেল কালি শোষণ করে রান্নাঘর পরিষ্কার রাখার যন্ত্রটি সেটিকেও পরিষ্কার রাখা একান্তই প্রয়োজন। নয়তো ময়লা জমে অল্প কদিনের মধ্যেই সেটি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম থাকে। তাই আজকের প্রতিবেদনে রইল আপনি কিভাবে বাড়িতে সহজেই চিমনি পরিষ্কার করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Cooking Tips)।

চিমনির তেল-ময়লা দূর করুন ৬ উপায়ে (Cooking Tips)

ভিনিগার: সারা ভিনেগার যেমন আপনার বাড়িতে রান্না করা পদের স্বাদ বাড়িয়ে তোলে। তেমনি তেল কালি গ্রিস পরিষ্কার করার জন্য এটির অবদান অনেকটাই। এর জন্য একটি ন্যাপকিনের সাদা ভিনেগার ভিজিয়ে চিমনির বাইরের অংশটি ভালোভাবে লাগিয়ে রাখার পর কিছুক্ষণ পর মুছে নিলে তেলচিটে ভাব সহজেই উঠে যাবে (Cooking Tips)।

 

Cooking Tips remove grease and grime from your chimney in 6 ways

আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান, মুর্শিদাবাদের নসিপুরে ফের ট্রেন! নতুন পরিষেবায় বদলাবে এলাকার চিত্র

কস্টিক সোডা: কস্টিক সোডা বহু দিন ধরেই তেল, কালি, গ্রিস পরিষ্কার করতে ব্যবহার করা হয়।  এর জন্য় একটি বালতিতে গরম জল নিন। তাতে খানিকটা কস্টিক সোডা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। সেটি ঘণ্টা তিনেক চিমনির উপর ছড়িয়ে রেখে দিতে হবে। তারপর হালকা হাতে মুছে নিলেই তেলচিটে ভাব সহজে উঠে যাবে।

বাসন পরিষ্কারের তরল সাবান: এই সাবান যেমন আপনার বাসনপত্র পরিষ্কার করতে কাজে লাগে, তেমনই চিমনির ফিল্টার পরিষ্কার করার জন্য বেশ ভাল। ফিল্টারটি বার করে আগে জলে ভাল করে ধুয়ে নিন। তার পরে একটি পাত্রে গরম জল নিয়ে তাতে খানিকটা বাসন পরিষ্কারের তরল সাবান মিশিয়ে নিন।

উষ্ণ গরম জল: প্রতিদিন উষ্ণ গরম জলের মধ্যে সাবান মিশিয়ে কাপড় দিয়ে চিমনির বাইরের অংশটা মুছে নিলে এতে তেল চিটে পড়বে না সহজে। পাশাপাশি আপনার বাড়িতে থাকা চিমনি পরিষ্কার থাকবে।

ব্রেকিং সোডা: ফিল্টার গুলির ওপরে বেকিং সোডা ছিটিয়ে দিন। এরপর সেগুলোকে ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে নিলে তার মধ্যে থাকা তেলচিটে ভাব সহজে উঠে যাবে।

মাইক্রোফাইফার কাপড়: গরম জলে ডোবানো নেটের পাত্রটি গ্যাসের উপর বসান। তা ভাল করে ফোটাতে থাকুন। খানিকক্ষণ পর নামিয়ে নিন। ভাল করে মাইক্রোফাইফার কাপড় দিয়ে ঘষে নিন। তাতেই দেখবেন আবারও নতুন রূপ ফিরে পেয়েছে আপনার চিমনির নেটটি (Cooking Tips)।