বাড়িতে ফ্রিজ, এসি, বাইক থাকলে বাতিল হবে রেশন কার্ড? আগেভাগে জেনে নিন শর্ত

Published on:

Published on:

ration card be cancelled if you have a fridge, AC, bike at home?
Follow

বাংলা হান্ট ডেস্ক : রেশন কার্ড (Ration Card) সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি নথি। এই কার্ডের মাধ্যমেই রেশন দোকান থেকে চাল, গম-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী সংগ্রহ করা যায়। কিন্তু রেশন ব্যবস্থায় অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। সরকারের দাবি, বহু ক্ষেত্রে ভুয়ো নাম, মৃত ব্যক্তি কিংবা প্রকৃতপক্ষে রেশন পাওয়ার যোগ্য নন এমন মানুষের নামেও কার্ড রয়েছে। এমনকি সেই কার্ড ব্যবহার করে নিয়মিত খাদ্যসামগ্রী তোলার অভিযোগও রয়েছে।

কোন শর্তে বাতিল হবে রেশন কার্ড (Ration Card) ?

এই পরিস্থিতিতে অযোগ্য কার্ড চিহ্নিত করে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যাচাইয়ের সময় পরিবারের আর্থিক অবস্থা থেকে শুরু করে বাড়িতে থাকা বিভিন্ন সামগ্রী এবং যানবাহনের মালিকানার বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বাড়াতে ইতিমধ্যেই স্মার্ট রেশন পরিষেবা চালু হয়েছে। এখন রেশন দোকানে খাদ্যসামগ্রী নেওয়ার আগে গ্রাহকের পরিচয় যাচাই করা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। মণি স্ক্যান এবং আঙুলের ছাপ নেওয়ার পরেই রেশন দেওয়ার নিয়ম করা হয়েছে।

খাদ্য দফতরের মতে, রেশন কার্ডের বৈধতা যাচাইয়ের ক্ষেত্রে শুধু পরিবারের সদস্যদের পরিচয় বা নথিপত্রই নয়, তাঁদের জীবনযাত্রার বিভিন্ন দিকও বিবেচনায় নেওয়া হচ্ছে। বাড়িতে কী ধরনের সামগ্রী রয়েছে, পরিবারের নামে কী ধরনের যানবাহন রয়েছে, জমির পরিমাণ কত, পরিবারের সদস্যদের আয় কত—এমন একাধিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ফলে ফ্রিজ, কম্পিউটার, এসি কিংবা টু-হুইলারের মতো জিনিস থাকলেও নির্দিষ্ট পরিস্থিতিতে রেশন কার্ডের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এক্ষেত্রে শহরাঞ্চল এবং গ্রামীণ এলাকার জন্য রেশন কার্ড বাত বাতিলের নিয়ম আলাদা।

শহরাঞ্চলের ক্ষেত্রে পরিবারের আর্থিক সামর্থ্য এবং বাড়িতে থাকা বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়টি বিশেষভাবে দেখা হচ্ছে। কোনও পরিবারের কাছে তিনটি বা তার বেশি ঘর-সহ পাকা বাড়ি থাকলে তা যাচাইয়ের আওতায় আসতে পারে। একইভাবে চার চাকার গাড়ি থাকলেও রেশন কার্ডের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে।

বাড়িতে বাইক বা স্কুটি থাকা, এসি থাকা কিংবা ইন্টারনেট সংযোগযুক্ত কম্পিউটার বা ল্যাপটপ থাকাও যাচাইয়ের অন্যতম মাপকাঠি। শুধু তাই নয়, ফ্রিজ, ল্যান্ডলাইন ফোন বা ওয়াশিং মেশিন থাকলেও কার্ড বাতিলের ক্ষেত্রে তা বিবেচনা করা হতে পারে।শহরাঞ্চলে পরিবারের কর প্রদানের বিষয়টিও গুরুত্বপূর্ণ। পরিবারের কোনও সদস্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মী হলেও রেশন কার্ড বাতিলের আওতায় পড়তে পারেন বলে জানা যাচ্ছে।

গ্রামীণ এলাকার ক্ষেত্রে আবার কিছু আলাদা মাপকাঠি রাখা হয়েছে। পরিবারের কাছে ট্র্যাক্টর থাকলে রেশন কার্ড বাতিল হতে পারে। কৃষিকাজে ব্যবহৃত নির্দিষ্ট ধরনের যন্ত্রপাতি বা যানবাহন থাকলেও কার্ডের যোগ্যতা খতিয়ে দেখা হবে। টু-হুইলার, থ্রি-হুইলার বা ফোর-হুইলারের মালিকানাও এই যাচাইয়ের আওতায় রয়েছে। পাশাপাশি মাছ ধরার জন্য ব্যবহৃত বোট থাকলেও রেশন কার্ড বাতিল হতে পারে। এমনকি পরিবারের কোনও সদস্যের নামে ৫০ হাজার টাকা বা তার বেশি সীমার কিষাণ ক্রেডিট কার্ড থাকলে রেশন কার্ডের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

পরিবারের কোনও সদস্যের আয় মাসে ১৫ হাজার টাকা বা তার বেশি হলে কিংবা কেউ আয়কর প্রদান করলে কার্ড বাতিলের সম্ভাবনা রয়েছে। একইভাবে দুই বা তিন ফসলি পাঁচ একর বা তার বেশি জমির মালিকানা থাকলেও রেশন কার্ডের সুবিধা পাওয়া যাবে না বলে জানানো হয়েছে। এ ছাড়াও গ্রামীণ পরিবারের বাড়িতে ল্যান্ডলাইন ফোন বা ফ্রিজ থাকলেও তা যাচাইয়ের সময় বিবেচনায় আসতে পারে।

ration card be cancelled if you have a fridge, AC, bike at home?

আরও পড়ুন : স্বাদে-গন্ধে অদ্বিতীয়, মাছের ভিড়ে খাঁটি পদ্মার ইলিশ চিনবেন কীভাবে?

তবে রেশন কার্ড বাতিলের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি নিয়ম এবং যাচাই প্রক্রিয়াই শেষ কথা। তাই কোনও কার্ডধারীর ক্ষেত্রে উপরোক্ত কোনও সম্পদ বা সামগ্রী থাকলেই যে স্বয়ংক্রিয় ভাবে কার্ড বাতিল হয়ে যাবে, বিষয়টি এমন নয়। যোগ্যতার নির্দিষ্ট শর্ত এবং সরকারি যাচাইয়ের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।