শাকসবজি না পসন্দ, নিরামিষই হবে মুখরোচক, পনিরের এই রেসিপিটা চেখে দেখেছেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শ্রাবণ মাস ভর অনেকে নিরামিষ খান। মহাদেবের মাস বলে শিবের আরাধনার সঙ্গে সঙ্গে গোটা মাস জুড়েই সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়া হয় অনেক বাড়িতে। তবে নিরামিষ (Recipe) বলতে যে একঘেয়ে শাক সবজি খেতে হবে তার কোনও মানে নেই। পনির দিয়েও নানান রকমারি পদ তৈরি করতে পারেন। স্বাদবদলও হবে আবার প্রোটিনও পাওয়া যাবে।

পনিরের সম্পূর্ণ নিরামিষ রেসিপি (Recipe)

নিরামিষ রান্নার ক্ষেত্রে অনেকেরই ভরসা পনির। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ভাবে কোনও পদ রাঁধতে চাইলে চেখে দেখতে পারেন পনিরের রসা। রান্না করা যেমন সহজ, তেমন কম উপকরণে চটজলদি বানানোও যাবে। দেখে নিন রেসিপি-

Easy veg paneer recipe

পনিরের রসার উপকরণ:

পনির- ৪০০ গ্রাম

লাল ক্যাপসিকাম- ১ ট

সবুজ ক্যাপসিকাম- ১ টি

হলুদ ক্যাপসিকাম- ১ টি

গাজর- ১ টি

কাঁচালঙ্কা বাটা- ১ চা চামচ

কাজু বাটা- ২ টেবিল চামচ

টক দই- ১ কাপ

দুধ- ১ কাপ

শুকনো লঙ্কা- ২-৩ টি

জিরে

আদা বাটা

তিল

কর্নফ্লাওয়ার

ঘি

আরও পড়ুন : স্বাদে-গন্ধে অদ্বিতীয়, মাছের ভিড়ে খাঁটি পদ্মার ইলিশ চিনবেন কীভাবে?

পনির রসার প্রণালী: প্রথমেই কর্নফ্লাওয়ার গুলে পনিরের টুকরোগুলি কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে উপর দিয়ে তিল ছড়িয়ে তেলে ভেজে নিতে হবে। পনির ভাজা হয়ে গেলে কড়াইতে ঘি গরম করে আগে থেকে ভাপিয়ে রাখা গাজর, ক্যাপসিকাম (Recipe) সামান্য নুন দিয়ে নেড়ে নিন। ভাজা ভাজা হলে সবজিগুলো সরিয়ে রেখে সাদা তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা ফোরন দিয়ে তারপর দিন আদা বাটা।

আরও পড়ুন : সবথেকে বেশি ট্রেন লেট, রেলের রিপোর্ট কার্ডে ডাহা ফেল হাওড়া, বাংলার মুখরক্ষা করল এই দুই ডিভিশন

এরপর কাঁচালঙ্কা, কাজু বাটা, নুন, চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিন। এর মধ্যে টক দই মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তেল ছেড়ে আসলে দিয়ে দিন পনিরের টুকরো আর ভেজে রাখা সবজি। ভালো করে সবটা মিশিয়ে উপর দিয়ে ঘি ছড়িয়ে নামিয়ে নিন পনিরের রসা।