বাংলাহান্ট ডেস্ক : ইলিশ (Hilsa Fish) যেমন এপার বাংলা ওপার বাংলাকে একসূত্রে বেঁধে রাখে, তেমনই গঙ্গা আর পদ্মার ইলিশের মধ্যে দড়ি টানাটানিও চলে। কেউ বলে পদ্মার ইলিশের স্বাদ সবথেকে সেরা, আবার কারোর মতে গঙ্গার ইলিশ টেক্কা দেবে পদ্মাকে। দুই নদীর ইলিশও দুরকম। দর্শনে, স্বাদে দুয়ের মধ্যে রয়েছে ফারাক।
কোন নদীর ইলিশ (Hilsa Fish) সবথেকে সুস্বাদু
ভারত বাংলাদেশ দু দেশেরই মানুষ ইলিশপ্রেমী। এপারে গঙ্গা, রূপনারায়ণ নদীতেও মেলে ইলিশ। তবে জানেন কি, কোন নদীর ইলিশ সবথেকে বেশি সুস্বাদু? না, গঙ্গা বা পদ্মা নয়, এমনকি রূপনারায়ণও নয়। এই সব নদীকেই টেক্কা দেবে অন্য এক নদীর ইলিশ।

গবেষণায় ফাঁস তথ্য: যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর গবেষণা সংস্থা থেকে প্রাপ্ত ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে দেখেছেন গবেষকরা। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেস এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের গবেষকরাও জানিয়েছেন কোন নদীর ইলিশ সবথেকে বেশি সুস্বাদু।
আরও পড়ুন : চাহিদা তুঙ্গে, ২৭০০ কোটি টাকা খরচে আরও ২৭ টি বন্দে ভারত আনছে রেল
কীভাবে চিনবেন ইলিশ: তথ্য অনুযায়ী, গঙ্গা, পদ্মা বা রূপনারায়ণের নয়, বরং মেঘনা নদীর ইলিশ সবথেকে বেশি সুস্বাদু। বাংলাদেশের এই নদীও ইলিশের জন্য জনপ্রিয়। কিন্তু মেঘনার ইলিশ চিনবেন কীকরে? ইলিশের (Hilsa Fish) পেট এবং পিঠ দুদিকই সমান বাঁকানো হয়। পেটের দিকটা মোটা আর মাথা ও লেজার দিকটা হয় সূচালো।মাথা ছোট ও কম চ্যাপ্টা হয়। রঙ হয় উজ্জ্বল রূপোলি।
আরও পড়ুন : রেডি থাকুন, রাত পোহালেই শুরু পুজোর টিকিট বুকিং, বড় উদ্যোগ রেলের
গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী, ইলিশের মূল খাবার হল উদ্ভিদকণা, যা মেঘনা অববাহিকায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। হিমালয় থেকে সৃষ্টি হওয়া গঙ্গা ও তিব্বত থেকে ব্রহ্মপুত্র দিয়ে বছরভর প্রচুর উদ্ভিদকণা ভেসে আসে। মেঘনা দিয়ে তা বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। মেঘনার মোহনায় তাই ইলিশের ঝাঁক দেখা যায়।













