যেকোনও মুহূর্তে বড় বিপদের আশঙ্কা! ১১০ টি দেশের iPhone ব্যবহারকারীকে সতর্ক করল Apple

Published on:

Published on:

Why Apple warned iPhone users in 110 countries?
Follow

বাংলা হান্ট ডেস্ক: iPhone ব্যবহারকারীদেরকে এবার সতর্ক করল Apple। এমতাবস্থায়, আপনিও যদি iPhone ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই Apple বিশ্বের ১১০ টি দেশের iPhone ব্যবহারকারীদের একটি গুরুতর গুপ্তচরবৃত্তির হুমকি সম্পর্কে সতর্ক করেছে। সংস্থাটি সন্দেহ করছে যে, এই ব্যবহারকারীরা অত্যন্ত বিপজ্জনক মার্কেনারি স্পাইওয়্যারের (Mercenary Spyware) টার্গেটে পরিণত হয়েছেন। এটিকে সাধারণ সাইবার অপরাধের চেয়েও অ্যাডভান্স বলে মনে করা হচ্ছে এবং এটি পরিচালনা করতে লক্ষ লক্ষ ডলার খরচ হতে পারে। Apple এই ধরণের ব্যবহারকারীদের ডিভাইসের নিরাপত্তা বাড়াতে এবং সংস্থার পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে।

১১০ টি দেশের iPhone ব্যবহারকারীকে সতর্ক করল Apple:

মার্কেনারি স্পাইওয়্যার কী এবং এটি কেন বিপজ্জনক: জানিয়ে রাখি যে, Apple-এর মতে, মার্কেনারি স্পাইওয়্যার হল একটি অত্যন্ত অ্যাডভান্স সাইবার হুমকি। যেখানে আক্রমণকারীরা কোনও নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে টার্গেট করতে বিপুল পরিমাণ সম্পদ ব্যবহার করে। এই ধরণের আক্রমণ সাধারণ সাইবার অপরাধের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল এবং জটিল। সংস্থাটির মতে, এই ধরণের অভিযান চালাতে লক্ষ লক্ষ ডলার খরচ হতে পারে এবং এগুলি প্রায়শই অল্প সময়ের জন্য পরিচালিত হয়। যার ফলে এগুলি শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, Apple এই ধরণের হুমকিগুলিকে বর্তমান সময়ের সবচেয়ে গুরুতর ডিজিটাল হুমকির তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

 Why Apple warned iPhone users in 110 countries?

কাদের টার্গেট করা হচ্ছে: উল্লেখ্য যে, ইতিমধ্যেই Apple সাইবার নিরাপত্তা গবেষক, সাংবাদিক এবং জনসমক্ষে প্রকাশিত রিপোর্টকে উদ্ধৃত করে জানিয়েছে, এই হামলাগুলির সঙ্গে রাষ্ট্রীয় পক্ষ এবং বেসরকারি সংস্থা উভয়েরই যোগসূত্র থাকতে পারে। পাশাপাশি, হামলাগুলিতে সাধারণত সাংবাদিক, রাজনীতিবিদ, সমাজকর্মী এবং কূটনীতিকসহ উচ্চপদস্থ ব্যক্তিদের টার্গেট করা হয়। অ্যাপলের থ্রেট নোটিফিকেশনগুলোর উদ্দেশ্য হল সেইসব ব্যবহারকারীদের সময়মতো সতর্ক করা, যাদের ডিভাইসগুলি কোনও স্পাইওয়্যার আক্রমণের শিকার হতে পারে।

আরও পড়ুন: Oppo-OnePlus ও Realme-র মোবাইল ফোন তৈরি করবে এই ভারতীয় সংস্থা! প্রতিবছর ৮০ লক্ষ উৎপাদন

iPhone ব্যবহারকারীরা কীভাবে নিজেদের সুরক্ষিত রাখতে পারেন: যদি কোনও ব্যবহারকারী Apple-এর কাছ থেকে কোনও থ্রেট নোটিফিকেশন পান, তবে সংস্থাটি ডিভাইসে লকডাউন মোড চালু করতে এবং প্রদত্ত নিরাপত্তা নির্দেশাবলি অনুসরণ করার পরামর্শ দিয়েছে। Apple ব্যবহারকারীদের প্রয়োজনে বিশেষজ্ঞ সংস্থা, যেমন অলাভজনক সংস্থা অ্যাক্সেস নাউ-এর ডিজিটাল নিরাপত্তা হেল্পলাইন থেকে সহায়তা চাইতে উৎসাহিত করেছে।

আরও পড়ুন: যাদের বিরুদ্ধে গত ৩২ বছরে হকি বিশ্বকাপে জেতেনি ভারত! এবার সেই দলেরই মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া

এছাড়াও সংশ্লিষ্ট ব্যবহারকারীকে তাঁর ডিভাইসটিকে সর্বশেষ সফ্টওয়্যার দিয়ে আপডেট রাখা, একটি পাসকোড, টাচ আইডি বা ফেস আইডি ব্যবহার করা এবং অ্যাপল অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখাও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত সুরক্ষার জন্য টুলেন ডিভাইস প্রটেকশন চালু করারও পরামর্শ দেওয়া হয়।