বাংলা হান্ট ডেস্ক: অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির (Bharatiya Janata Party) কেন্দ্রীয় কমিটিতে বড়সড় রদবদল। নীতিন নবীনের (Nitin Nabin) সভাপতিত্বে থাকা এই কমিটিতে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজকে জাতীয় সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এই নতুন কমিটিতে মোট ১৩ জনকে জাতীয় সহ-সভাপতি করা হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে রয়েছেন ড: মধুছন্দা কর। এছাড়াও, ৮ জন পেয়েছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব। যেখানে বাংলা থেকে রয়েছেন মনোজ টিগ্গা।
বিজেপির (Bharatiya Janata Party) কেন্দ্রীয় কমিটিতে বড়সড় রদবদল!
এদিকে, নতুন কমিটিতে বাকি যাঁরা জাতীয় সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন নীরথ সিং রাওয়াত, রাম মাধব, বৈজয়ন্ত জয় পাণ্ডা, শ্রীমতি ডি পুরন্দেশ্বরী, রেখা শর্মা, বৈষ্ণবেন নরেন্দ্র ভাই দোশী, ডা: ভারতী প্রবীণ পাওয়ার, সর্দার মান প্রীত সিং বাদল, লাল সিং আর্য, প্রফেসর. এম. নাগরাজ এবং প্রফেসর তারিক মনসুর। জাতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বি এল সন্তোষ। এছাড়াও, জাতীয় যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শিবপ্রকাশ এবং সৌদান সিং।

এছাড়াও, জাতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বিনোদ তাওড়ে, সুনীল বানসাল, বিপ্লব কুমার দেব, স্মৃতি ইরানি, ডা: সতীশ পুনিয়া, গজেন্দ্র প্যাটেল, হরিশ দ্বিবেদী, সঞ্জয় ভাটিয়া, কবিতা পাতিদার, কে সুরেন্দ্রন, ডা: ভোলা সিং, ডা: প্রদীপ বর্মা, জগদীশ ঈশ্বরভাই প্যাটেল, ডা: সন্দীপ পাঠক, ফ্যাঙ্গনন কোন্নক, সঙ্গীতা যাদব, অনিল অ্যান্টনি, ডা: এম ভেঙ্কটেশান, সিদ্ধার্থ শম্ভু এবং স্বদেশ সিং, মৃগাঙ্ক দেব বর্মন, রোহন গুপ্ত এবং জয়প্রকাশ।
আরও পড়ুন: একটুর জন্য মিস! শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টেই ইতিহাসের পুনরাবৃত্তির সুযোগ হাতছাড়া টিম ইন্ডিয়ার
এদিকে, জাতীয় কোষাধ্যক্ষ হয়েছেন পীযূষ গোয়েল, সহ কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন রাজেশ মঙ্গল, অফিস ইনচার্জ হয়েছেন তরুণ চুঘ, জাতীয় কার্যালয় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মহেন্দ্র পান্ডে, উত্তর পূর্বাঞ্চলের আহবায়ক হয়েছেন ডা: সম্বিত পাত্র এবং উত্তর পূর্বাঞ্চলের সহ আহবায়ক হয়েছেন রাজীব বব্বর।
অপরদিকে, যুব মোর্চার প্রেসিডেন্ট হয়েছেন গুজরাতের ডা: হেমাঙ্গ জোশী, মহিলা মোর্চার প্রেসিডেন্ট হলেন ছত্তিশগড়ের রূপকুমারী চৌধুরী, ওবিসি মোর্চার প্রেসিডেন্ট হয়েছেন উত্তরপ্রদেশের অমরপাল মৌর্য, কিষান মোর্চার প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের বংশীলাল গুরুজরকে। এসসি মোর্চার প্রেসিডেন্ট হয়েছেন বিহারের শিবেশ কুমার রাম। এছাড়াও, এসটি মোর্চার প্রেসিডেন্ট হয়েছেন রাজস্থানের ডা: মান্নালাল রাওয়াত। সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট হয়েছেন উত্তরপ্রদেশের কুনোয়ার বাসিত আলী।













