৬ মাস ধরে বসে খান ইলিশ, এভাবে সংরক্ষণ করলে দিব্যি থাকবে টাটকা

Published on:

Published on:

How much is Hilsa fish being sold for?‌
Follow

বাংলাহান্ট ডেস্ক : বর্ষা মানেই ইলিশের সময়। সারা বছর ধরে এই সময়টার জন্যই অপেক্ষায় থাকেন ভোজনরসিকরা। ডিমভরা বা ডিম ছাড়া চওড়া পেটির ইলিশ (Hilsa Fish) দেখলেই জিভে জল আসে। পকেট ফাঁকা হলেও মন ভরা চাই, ইলিশের ক্ষেত্রে এই বিষয়টিই মেনে চলেন অনেকে।

বাড়িতেই সংরক্ষণ করুন ইলিশ (Hilsa Fish)

ইলিশে সর্ষের ঝাঁজ, ভাপা, পাতুরি, ভাজা এবং ইলিশের তেল দিয়ে গরম ভাত- আহা! তবে বর্ষার এই কয়েকটা মাসই যে শুধু ইলিশের স্বাদ পাওয়া যাবে, তার কোনও মানে নেই। সঠিক টেকনিক জানলে বাড়ির ফ্রিজেই মাসের পর মাস ধরে সংরক্ষণ করা যাবে ইলিশ। ৬ মাস পর্যন্ত টাটকা থাকবে ইলিশ।

How to properly store hilsa fish

টাটকা থাকবে অনেকদিন: বাজারে এখন বেশ ইলিশ মিলছে। চাইলে এখনই ইলিশ কিনে স্টোর করে রাখতে পারেন। তবে তার জন্য সঠিক কৌশল মেনে সংরক্ষণ করতে হবে ইলিশ। তাহলেই স্বাদে গন্ধে কোনও ফারাক পড়বে না। ৬ মাস, এমনকি ১ বছর ধরেও খেতে পারবেন ইলিশ।

আরও পড়ুন : হু হু করে বাড়ছে রেলের আয়, কেন এত চাহিদা বন্দে ভারতের?

কীভাবে স্টোর করবেন: দুভাবে ফ্রিজে ইলিশ (Hilsa Fish) রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে রাখলে একটি বড় পলিথিন ব্যাগে আস্ত ইলিশ ঢুকিয়ে পেঁচিয়ে দিন। ভেতরে যেন হাওয়া না ঢোকে, সেদিকে খেয়াল রাখতে হবে। ডিপ ফ্রিজে এভাবেই ঢুকিয়ে দিন ইলিশ। অবশ্য কেটেও সংরক্ষণ করতে পারেন।

আরও পড়ুন : ময়দা নয়, আটা দিয়েই নরম ফুলকো হবে লুচি, এই টেকনিকে হবে না শক্ত

এছাড়াও রয়েছে একটি পদ্ধতি। প্রথমে মাছের টুকরোগুলিতে ১ চা চামচ হলুদের গুঁড়ো, ১ চা চামচ লঙ্কার গুঁড়ো, আধ চা চামচ ধনে গুঁড়ো ও নুন দিয়ে মাখিয়ে নিন। এবার একটি ঢাকনা বন্ধ বাটিতে রেখে ঢুকিয়ে দিন ডিপ ফ্রিজে।