বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। মূলত, দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রখ্যাত বক্সার তথা দু’বারের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন জোলানি ‘লাস্ট বর্ন’ টেটেকে (Zolani Tete) গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর বয়স ছিল মাত্র ৩৮ বছর। এই শিউরে ওঠার মত ঘটনায় সমগ্র বক্সিং (Boxing) জগতে আলোড়ন তৈরি হয়েছে।
দু’বারের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন জোলানি টেটেকে (Zolani Tete) গুলি করে হত্যা:
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জোলানি টেটেকে ২০২৬ সালের ২১ অগাস্ট পূর্ব কেপ প্রদেশের মডানসানে তাঁর বাড়ির বাইরে হত্যা করা হয়ে। পুলিশ জানিয়েছে, টেটে তাঁর বাড়ির গেট খোলার জন্য অপেক্ষা করছিলেন। সেই সময়ে আচমকাই একটি গাড়ি থেকে দু’জন মুখোশধারী হামলাকারী নেমে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

চাঞ্চল্যকর এই ঘটনায় জোলানি টেটে ঘটনাস্থলেই প্রাণ হারান। এদিকে, তাঁর সঙ্গে গাড়িতে থাকা ২৭ বছর বয়সী এক মহিলাও একাধিকবার গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনও জানা যায়নি। তবে, সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: একই দামে বেশি লাভ! BSNL-এর ২৯৯ টাকার প্ল্যানে Jio-র চেয়ে দ্বিগুণ ডেটা, মিলছে একগুচ্ছ সুবিধাও
জানিয়ে রাখি যে, মাত্র ৮ বছর বয়সে বক্সিং শুরু করা জোলানি টেটে ২ টি ওয়েট ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। ২০১৪ সালে তিনি আইবিএফ জুনিয়র-ব্যান্টামওয়েট ওয়ার্ল্ড টাইটেল জেতেন। এরপর তিনি তাঁর ওয়েট ক্যাটাগরি পরিবর্তন করে ব্যান্টামওয়েটে বক্সিং শুরু করেন এবং সেখানে ডব্লিউবিও (WBO) টাইটেল জেতেন।
আরও পড়ুন: ভারতে রেকর্ড পরিমাণে গাড়ি বিক্রি! অথচ চিনে অন্য ছবি, ধুঁকছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি?
উল্লেখ্য যে, নিজের প্রথম শিরোপা জেতার পর, জোলানি টেটে ২০১৭ সালে সফলভাবে তা ডিফেন্ড করেন। কিন্তু, তাঁর ডিফেন্সের চেয়ে জয়ের পদ্ধতিই বেশি আলোড়ন সৃষ্টি করেছিল। ম্যাচের পঞ্চম সেকেন্ডেই তিনি তাঁর প্রথম পাঞ্চ মারেন এবং অপর বক্সারকে নকআউট করে দেন। এরপর ১১ তম সেকেন্ডে জোলানি টেটেকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তাঁর এই দ্রুততম নকআউট গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নথিভুক্ত হয়। যা আজও অক্ষুণ্ণ রয়েছে।













