বাংলা হান্ট ডেস্ক: বর্ষাকালে বাড়িতে খিচুড়ি করে থাকেন মা কাকিমারা। এবার খিচুড়ির সঙ্গে খুটানি হিসেবে নয় বেগুনি নয়তো কোন রকমের ভাজা করা হয়। তবে আজ আপনাদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে এমন এক ধরনের রেসিপি শেয়ার করব। যা অনায়াসে আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। পাশাপাশি এক থালা খিচুড়ি নিমেষে উঠে যাবে। দেখে নিন তার প্রণালী (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু চিংড়ির রেসিপিটি (Recipe)
চিংড়ি মাছ দিয়ে এক গিয়ে ধরনের পদ খেয়ে আপনার মুখেও কি চর পড়েছে। চাইছেন নতুনত্ব কোন ধরনের খাবার খেতে। আজকে প্রতিবেদনা রইল সেরকমই এক ধরনের রেসিপি। দেখে নিন তার প্রণালী (Recipe) ।

আরও পড়ুন: বাড়িতে বসেই আধারের ছবি বদলানো যায়? জেনে নিন আসল নিয়ম…
উপকরণ:
আধ কেজি চিংড়ি
১ কাপ ভিনিগার
২০০ গ্রাম আদা
২০০ গ্রাম রসুন
১০০ গ্রাম লঙ্কাগুঁড়ো
২৫০ মিলিলিটার তিলের তেল
স্বাদমতো নুন
২ চা-চামচ মেথি দানা
প্রণালী: প্রথমে চিংড়ি ভাল করে পরিষ্কার করে নিতে হবে প্রথমে। তার পর নুন, ২ চা-চামচ লঙ্কাগুঁড়ো, ২ চা-চামচ ভিনিগার দিয়ে চিংড়ি ভাল করে মাখিয়ে ফ্রিজে ভরে রেখে দিন এক ঘণ্টা।এবার কড়াই গরম করে তাতে, মেথি দানা শুকনো খোলায় নেড়েচেড়ে রোস্ট করে রাখুন। তার পর সেগুলি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে পিষে নিন।এক কাপ ভিনিগার এক বার গ্যাসে চাপিয়ে ফুটিয়ে নিন। সব প্রস্তুত করা থাক যাতে সহজে আচারটা বানানো যায়। এ বার কড়াইয়ে তিলের তেল গরম করুন। চিংড়িগুলি ছেঁকে তুলে নিন। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আদা গুলো দিয়ে দিন। তারপর কিছুটা নাড়াচাড়া করে দিয়ে দিন রসুন। এরপর একসঙ্গে দুটিকে ভালোভাবে নেড়ে শেষে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে গ্যাস নিভিয়ে দিন। এরপর ঠান্ডা হয়ে এলে তার মধ্যে চিংড়ি মাছ গুলো মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিন। তারপর গরম গরম খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন (Recipe)।













