বকেয়া DA মেটানোর পথে বড় পদক্ষেপ! সর্বদলীয় বৈঠকে ভাস্কর ঘোষ, আর কারা থাকছেন?

Published on:

Published on:

dearness allowance(289)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে জট এখনও খোলেনি। ফেব্রুয়ারী মাসে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, সরকারি কর্মীদের ১০০% বকেয়াই মিটিতে দিতে হবে। সেই পরিমাণ বকেয়া মেটাতে (DA Arrear) প্রায় ৪০ হাজার কোটি টাকা প্রয়োজন। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার ৭ হাজার ৭০০ কোটি টাকা মিটিয়েছে বলে আদালতে জানানো হয়েছে।

এদিকে সম্প্রতি ১০০ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতার বদলে, বকেয়ার ৮৫ শতাংশ মেটাতে চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারীর সরকার। এই জটিল পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট মামলার গত শুনানিতে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে কর্মচারীদের পক্ষে ১০ জন প্রতিনিধির নাম ঠিক করে দেয়। কারা থাকছেন সেই তালিকায়?

বকেয়া DA নিয়ে আলোচনায় সর্বদলীয় বৈঠক | Dearness Allowance

সূত্রের খবর, সেই বৈঠকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ ও অভিজিৎ উপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ-এর তরফে ফিরদৌস শামিম, গোপা বিশ্বাস এবং শ্যামল কুমার মিত্ররা উপস্থিত থাকবেন। থাকবেন নিউ ইউনিটি ফোরামের তরফে থাকবেন করুণা নন্দী, বিপুল কুমার ও মৃন্ময় শ্রীমানী ও ওল্ড ইউনিটি ফোরামের তরফে প্রবীর চ্যাটার্জি এবং দেবপ্রসাদ হালদার।

বকেয়া ডিএ সংক্রান্ত অমীমাংসিত একাধিক বিষয় নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে বিভিন্ন কর্মচারী সংগঠনের একাধিক প্রতিনিধি হাজির থাকবেন। মামলার শেষ শুনানিতে রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত সমস্ত অভিযোগ সুপ্রিম কোর্ট (Supreme Court) নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটিকে জানানোর কথা বলেছে শীর্ষ আদালত।

dearness allowance(277)

আরও পড়ুন: আয়ুষ্মান ভারত কার্ড পেতে কোথায় আবেদন করবেন? কী কী নথি লাগবে, জেনে নিন

আন্দোলনকারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে সশরীরে বসে আগামী ৮ সপ্তাহের মধ্যে একটি পরিপূরক রিপোর্ট দিতে মনিটরিং কমিটিকে রিপোর্ট দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো ৮ সপ্তাহের মধ্যে মনিটরিং কমিটি যে সাপ্লিমেন্টরি রিপোর্ট জমা করবে তার ওপর বিবেচনা করে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে মনে করা হচ্ছে।