বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের সাফল্যের মুকুটে জুড়ছে নতুন পালক। অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat) ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে যাত্রীদের মধ্যে। এবার জানা যাচ্ছে অমৃত ভারত ৩.০ এর জন্য ১৪ টি নতুন রেক অর্ডার করা হয়েছে, যেখানে যাত্রীরা এসি ফার্স্ট ক্লাস, এসি ২ টায়ার এবং এসি ৩ টায়ারের বিকল্প পেতে পারেন। বর্তমান ইকোনমি ও নন এসি ভ্রমণের সঙ্গে সঙ্গে প্রিমিয়াম ভ্রমণের বিকল্প পাওয়া যাবে।
অমৃত ভারতে (Amrit Bharat) সস্তায় যাত্রা
বর্তমানে অমৃত ভারত এক্সপ্রেসে জেনারেল এবং স্লিপার ক্লাসের কোচ রয়েছে। হাইস্পিড এবং যাত্রী সুবিধার জেরে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে ট্রেনটি। উপরন্তু প্রতি ১০০০ কিলোমিটারে প্রায় ৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে অমৃত ভারতের। তাই দূরপাল্লার যাত্রীদের কাছে সাশ্রয়ী বিকল্প অমৃত ভারত।

স্লিপার ক্লাসে শতভাগ অকুপেন্সি: ট্রেনের স্লিপার ক্লাসের শতভাগ অকুপেন্সি এই ট্রেনের জনপ্রিয়তা এবং চাহিদাকেই প্রমাণ করে। রেলের তথ্য বলছে, অনেক অমৃত ভারত (Amrit Bharat) ট্রেনে স্লিপার ক্লাসের গড় আসনে যাত্রী সংখ্যা ১০০ শতাংশের বেশি। মূলত সাধারণ যাত্রী, শ্রমিক এবং পরিযায়ী জনগোষ্ঠীর জন্যই তৈরি এই ট্রেন। এই ট্রেনের দু প্রান্তেই লোকোমোটিভ থাকায় গতি সহজে বাড়ানো কমানো যায়। ঘন্টায় সর্বোচ্চ ১৩০ কিমি গতিতে পৌঁছে যেতে পারে।
আরও পড়ুন : জি বাংলায় ‘ট্রিপল ধামাকা’, সফল নায়িকার চ্যানেল বদল, জলসায় নতুন মেগার গুঞ্জন
কী কী ফিচার রয়েছে: বেশ কিছু আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে এই ট্রেনে। ফোল্ডেবল স্ন্যাক টেবিল থেকে উন্নত আসন, এলইডি আলো, মোবাইল ফোন হোল্ডার, চার্জিং পোর্টও থাকছে ট্রেনে। প্রতিটি কোচেই থাকছে দুটি করে ভারতীয় এবং দুটি পাশ্চাত্য শৈলীর শৌচাগার, স্বয়ংক্রিয় সাবান ডিসপেনসার থাকছে।
আরও পড়ুন : ধর্মঘটের ডাক ট্যাক্সি, অ্যাপ ক্যাব ও বাইক চালকদের! কবে থেকে ভোগান্তি?
শীতাতপ নিয়ন্ত্রিত কোচ সহ অমৃত ভারত ৩.০ ট্রেনটি সাধারণ মানুষের জন্য বন্দে ভারত এর সাশ্রয়ী সংষ্করণ হিসেবে কাজ করতে পারে।













