বাংলাহান্ট ডেস্ক : ছাত্র সংঘর্ষের জেরে কিছুদিন আগেই চর্চায় উঠে এসেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavapur University)। এবার আবারও নতুন বিতর্কে জড়াল কলকাতার এই নামী বিশ্ববিদ্যালয়ের নাম। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই খোলা প্রেক্ষাগৃহে অবাধ যৌনতার ভিডিও ভাইরাল হতে আবারও সমালোচনার মুখে পড়েছে যাদবপুর।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavapur University) পুরনো ভিডিও ভাইরাল
জানা যাচ্ছে, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি কয়েক বছর আগেকার। ভিডিওতে যাদের দেখা যাচ্ছে সেই অবয়বগুলির মুখাবয়ব স্পষ্ট নয়। আদৌ তারা ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নাকি বহিরাগত তাও স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি যাদবপুরের ওপেন এয়ার ক্যাম্পাসে তোলা বলে মনে করা হচ্ছে।

ভিডিও ঘিরে অস্পষ্টতা: ভিডিওতে দুই অবয়বের মুখ স্পষ্ট বোঝা না গেলেও তারা যে যৌনতায় মত্ত সেটা স্পষ্ট। কে বা কারা ভিডিওটি তুলে ভাইরাল করেছে সেটাও অজানা। তবে অভিযোগ উঠছে, ক্যাম্পাসকে নতুন করে বদনাম করতেই কয়েক বছর আগেকার এই ভিডিও আবারও ভাইরাল করা হয়েছে।
আরও পড়ুন : বেঁধে দেওয়া হল সময়সীমা, সব সরকারি অফিসেই এবার চালু প্রিপেড স্মার্ট মিটার
শুরু হয়েছে বিতর্ক: কেউ কেউ আবার বলছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavapur University) পড়ুয়ারা কেন সিসিটিভি লাগানোর বিপক্ষে সেটা এবার স্পষ্ট। মুক্ত চিন্তার নামে চূড়ান্ত নোংরামি চলছে ক্যাম্পাসে। গেরুয়া পন্থী ছাত্র সংগঠনের মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
আরও পড়ুন : টলিপাড়ায় নতুন জুটি ওম-মৌপিয়া, স্বপ্নজালে প্রেমের গল্প বুনবেন পরিচালক দুর্জয় মণ্ডল
প্রসঙ্গত, গত শুক্রবারই যাদবপুরে ‘১০ হাজার কণ্ঠে বন্দে মাতরম’ অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, কোথায় কী হয় তিনি সব জানেন। দরকারে ড্রোন উড়িয়ে চলবে নজরদারি। সব বন্ধ করে দেওয়া হবে।













