পোস্ট অফিসের এই স্কিমে রাখুন টাকা, শুধু সুদেই আয় ৫০ লাখ

Published on:

Published on:

Post Office Scheme you can earn 50 lakh in interest alone through
Follow

বাংলা হান্ট ডেস্ক: পোস্ট অফিস এমন একটি জায়গা যেখানে প্রতিটি বয়স ও প্রতিটি শ্রেণীর জন্য সঞ্চয় করার প্রকল্প আছে (Post Office Scheme)। এই প্রকল্প কেবলমাত্র ভালো রিটানই দেবে না। পাশাপাশি নিরাপত্তাও দেবে। অর্থাৎ সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে বিনিয়োগের বিকল্প হয়ে ওঠে পোস্ট অফিস। পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পের কথা বলতে গেলে, প্রতি মাসে নির্দিষ্ট আয় দেবে।

পোস্ট অফিসের এই স্কিমে সুদেই মিলবে ৫০ লাখ (Post Office Scheme)

বিনিয়োগের ক্ষেত্রে নিশ্চিত রিটার্ন ও ঝুঁকি দুটোই থাকে। অনেকে মনে করে নিশ্চিত রিটার্ন পাওয়া ভালো তাই পোস্ট অফিসের স্কিমে তারা ডিপোজিট করতে পছন্দ করেন। আবার কেউ কেউ ঝুঁকি (Post Office Scheme) নিয়ে বিনিয়োগ করেন ইকুইটিতে। তবে পোস্ট অফিসে এমন একটা স্কিম আছে যেখানে আপনি মাসে সুদ থেকে লাখ টাকা ইনকাম করতে পারবেন।

Post Office Scheme you can earn 50 lakh in interest alone through

আরও পড়ুন: বিশ্বকর্মা পুজো থেকে জন্মাষ্টমী, সেপ্টেম্বরে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ! জানুন তারিখ

এই প্রকল্পে ২১ বছর পর পুরো টাকা তুলতে পারবেন আপনি। পাশাপাশি এই প্রকল্পের আওতার কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করার সুযোগ থাকে। এর ফলে কন্যা সন্তানের ১৫ বছর বয়স পর্যন্ত টাকা জমা করতে হয়। এরপর মেয়ের বয়স ২১ বছর হলে সেই প্রকল্প থেকে পুরো টাকা তোলা যায়।

একই সঙ্গে ২১ পর্যন্ত মিলবে সুদের সুবিধা। কন্যা সন্তানের জন্মের কিছুদিন পর থেকে যদি এই প্রকল্পের বিনিয়োগ শুরু করা যায় তাহলে প্রতি মাসে তুলনামূলক কম টাকা বিনিয়োগ করলেই হবে। এছাড়া ১৫ বছর পর বিনিয়োগ বন্ধ করে দিল কন্যা সন্তানের ২১ বছর পর্যন্ত সুদের সুবিধা পাওয়া যায় এই প্রকল্পের থেকে।

পাশাপাশি এই প্রকল্প পোস্ট অফিসের অন্যান্য সঞ্চয় প্রকল্পের তুলনায় বেশি পরিমাণে সুদ দেয়। এই সুদের হার প্রতি ত্রৈমাসিকে নির্ধারণ করা হয়। অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকের জন্য সুদের হার ৮.২০ শতাংশই রাখা হয়েছে। এছাড়াও সুকন্যা সমৃদ্ধ যোজনা ১ বছরের ন্যূনতম আড়াইশো টাকা জমা করতে হয়। ৎ অন্যদিকে সর্বোচ্চ ১.৫০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।

এক বছরের সর্বোচ্চ ১.৫০ লাখ টাকা এককালীন বা একাধিক কিস্তিতে জমা করা যায়। চাইলে আপনি প্রতিমাসেও বিনিয়োগ করতে পারবেন। অন্যতম সুবিধা হল এর আওতায় পাওয়া সুবিধা সম্পূর্ণভাবে করমুক্ত। অর্থাৎ শুধুমাত্র শুরু থেকেই আপনি ৫০ লাখ টাকা পেতে পারেন (Post Office Scheme)।