বাংলা হান্ট ডেস্ক: ২০২৩-এর IPL মরশুমে শুরু হয়েছিল ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম। এই নিয়মের (IPL 2027) অধীনে, একটি দল ম্যাচের মাঝে তাদের প্লেয়িং ইলেভেন থেকে একজন খেলোয়াড় পরিবর্তন করতে পারে। এর মানে
হল, একটি ম্যাচে ১২ জন খেলোয়াড় খেলেন। এই নিয়ম (Impact Player Rule) দলগুলির ব্যাটিং লাইনআপকে দীর্ঘায়িত করেছিল এবং ব্যাটারদের নির্ভয়ে ব্যাট করার সুযোগ করে দিয়েছিল। এর পাশাপাশি, এই নিয়ম (Indian Premier League) অলরাউন্ডারদের ভূমিকাও কমিয়ে দিয়েছিল। এই কারণে নিয়মটি বারংবার প্রশ্নের সম্মুখীন হয়েছে। শুধু তাই নয়, রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো খেলোয়াড়েরাও এই নিয়মের বিরুদ্ধে কথা বলেছেন। এদিকে, IPL ২০২৭ শুরু হতে এখনও সময় আছে। কিন্তু, তার আগেই এই নিয়মটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
IPL ২০২৭ (IPL 2027)-এ পরিবর্তন হতে চলেছে এই ‘বিতর্কিত’ নিয়মে?
ফ্র্যাঞ্চাইজিদের মতামত জানতে চাইল BCCI: জানিয়ে রাখি যে, BCCI সম্প্রতি ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম এবং অন্যান্য নিয়ম সম্পর্কে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে একটি অফিশিয়াল লেটার পাঠিয়েছে এবং ৩১ অগাস্টের মধ্যে তাদের মতামত জানাতে বলেছে। ক্রিকবাজের মতে, চিঠিতে বলা হয়েছে, ‘IPL ২০২৬-এ অধিনায়কদের বৈঠকে যেমন আলোচনা হয়েছিল, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে টুর্নামেন্ট শেষ হওয়ার পর ক্রিকেট-সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে সমস্ত ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে মতামত চাওয়া হবে। তাই, আমরা আপনাদের অনুরোধ করছি যে, আপনাদের ক্রিকেট অপারেশন দলের সঙ্গে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করুন এবং সংগৃহীত মতামত আমাদের সঙ্গে ভাগ করে নিন।’

চিঠিতে আরও বলা হয়েছে, ‘অনুগ্রহ করে নিশ্চিত করুন যে, আপনার মতামত ৩১ অগাস্ট মধ্যে আমাদের কাছে পৌঁছায়। এটি আমাদের সমস্ত ফ্র্যাঞ্চাইজি থেকে তথ্য সংগ্রহ করতে এবং পরবর্তী মরশুমের আগে প্রয়োজনীয় পর্যালোচনা ও কর্মপরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে। আমরা নির্ধারিত সময়সীমার মধ্যে আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম।’
আরও পড়ুন: দলীপ ট্রফিতেও বৈভব সূর্যবংশীর দাপট! মাত্র ৪২ বলে ভাঙলেন ৫৭ বছরের পুরনো রেকর্ড, গড়লেন ইতিহাস
অন্যান্য বিষয়েও মতামত চাওয়া হয়েছে: উল্লেখ্য যে, ইমপ্যাক্ট খেলোয়াড়দের পাশাপাশি, বিসিসিআইBCCI ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে ম্যাচ-ডে অপারেশন, আম্পায়ারিং, প্র্যাকটিস সেশন, খেলার পরিবেশ এবং PMOA (প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিশিয়ালস এরিয়া ) সম্পর্কিত বিষয়েও পরামর্শ চেয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদী পেলেন উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান! ইউরেনিয়াম সরবরাহ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি
গত মরশুমে PMOA-তে আনঅথরাইজড প্রবেশের ঘটনা ঘটেছিল। এর ফলে BCCI-কে মরশুমের মাঝপথে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও দলের মালিকদের জন্য গাইডলাইন জারি করতে হয়েছিল।













