বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) তাদেরই মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। এই সফরে ভারতীয় দলকে যে বিষয়টি নিশ্চিত করতে হবে তা হলো তাদের ফাস্ট বোলিংয়ের ক্ষিপ্রতা। বুমরা (Jasprit Bumrah) সুস্থ হয়ে উঠছেন ঠিকই কিন্তু বিশ্বকাপের ঠিক এক বছর আগে তাকে বৃহত্তর ফরম্যাটে নামানোর ঝুঁকি না-ও নিতে পারেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এমন অবস্থায় ভারতীয় দলের বড় ভরসা হয়ে উঠতে পারেন মহম্মদ সামি (Md. Shami)।
কোয়ার্টার ফাইনালে কিছুটা নিষ্প্রভ থাকলেও দলীপ ট্রফির সেমিফাইনালে মধ্যাঞ্চলের বিরুদ্ধে মাঠে নেমে মহম্মদ সামি পূর্বাঞ্চলের হয়ে এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। তার পাশাপাশি তিনি একটি অসাধারণ ক্যাচ ধরে হর্ষ দুবেকে আউট করে নিজের ফিটনেসেরও প্রমাণ দেয়। হর্ষের মারা শটটি সরাসরি সামির দিকেই উড়ে আসে। তারকা ক্রিকেটার অসাধারণ রিফ্লেক্স দেখিয়ে এক হাত বাড়িয়ে ক্যাচটি লুফে নেন এবং ৫১ বলে ২৪ রান করা দুবের ইনিংসের সমাপ্তি ঘটান।

আর এই গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে তিনি দুই ইনিংস মিলিয়ে মোট পাঁচটি উইকেট তুলে নিয়ে পূর্বাঞ্চলকে চার উইকেটে জিততে সাহায্য করেন। এই অভিজ্ঞ পেসার প্রথম ইনিংসে ৪২ রানে ২ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৩ উইকেট নেন। সেন্ট্রাল জোন তাদের প্রথম ইনিংসে ২৬৬ রানে অল-আউট হওয়ার সময় বল হাতে দুটি উইকেট তুলে নিয়েছিলেন সামি। এরপর দ্বিতীয় ইনিংসে সেন্ট্রাল জোন ১৫৮ রানে অল-আউট হয় এবং সামি আরও তিনটি উইকেট নিজের ঝুলিতে ভরেন।
এর থেকে প্রমাণিত হয় যে সামি এখনও ফুরিয়ে যাননি। উপমহাদেশের মাটিতে এমন পারফরম্যান্স করার অর্থ হলো নভেম্বরে ফের একবার ভারতের জার্সিতে প্রত্যাবর্তনের ব্যাপারে নির্বাচক ও ভারতীয় দলের কোচকে এক প্রচ্ছন্ন বার্তা দিয়ে রাখা। ঘরোয়া ক্রিকেটে ভালো ধারাবাহিকভাবে পারফরম্যান্স করলেও গম্ভীর বা নির্বাচকদের পছন্দের তালিকায় তিনি নেই।
আরও পড়ুন: কোহলি থাকলে ভারত জিততো, সরাসরি শুভমান গিলের নেতৃত্বের সমালোচনা প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের!
তবে বুমরা সুস্থ না হতে পারলে অধিনায়ক হিসেবে ফর্মে থাকা সামিকে, সিরাজের জুরিদার হিসেবে দেখতে কোনও আপত্তি থাকার কথা নয় ক্যাপ্টেন শুভমান গিলের। বুমরা সত্যিই টেস্ট থেকে দূরে থাকলে কেবলমাত্র অভিজ্ঞতার কারণে তাকে সুযোগ দেওয়ার কথা ভাবতে পারে বিসিসিআই।













