ঘরে লাউ থাকলে, অল্প ঘিয়ে-দুধের ছোঁয়ায় বানিয়ে ফেলুন এই ডালনা, পছন্দ হবেই

Published on:

Published on:

Recipe aromatic bottle gourd curry on a holiday
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে বর্ষাকাল চলছে। এই সময় শরীর খারাপ ঘরে ঘরে লেগে থাকে। আর শরীর সুস্থ রাখার জন্য লাউ উপকারী। এবার লাউ দিয়ে শুধুমাত্র ঘন্টা রাখে নতুনত্ব কিছু খেতে চাইলে বানিয়ে ফেলুন এই সুস্বাদু রেসিপিটি। দেখে নিন তার প্রণালী (Recipe)।

ছুটির দিনে বানান সুগন্ধি লাউয়ের ডালনা (Recipe)

লাউ অনেকেই খেতে চায় না। তবে আজ আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যা আপনি অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন অনায়াসে। দেখে নিন তার প্রণালী (Recipe)।

Recipe aromatic bottle gourd curry on a holiday

আরও পড়ুন: সেপ্টেম্বরের শুরুতেই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম! কলকাতায় ১৪ ও ১৯ কেজির নতুন রেট কত?

উপকরণ:

৫০০ গ্রাম কুচোনো লাউ

২ টেবিল চামচ ঘি

১০টি গোলমরিচ দানা

৮টি লবঙ্গ

এক চিমটে দারচিনি (ভাঙা)

আধ চা চামচ মেথি দানা

১ চা চামচ গোটা জিরে

২টি কালো এলাচ

৬-৭টি কাঁচালঙ্কা

স্বাদমতো নুন

১ চা চামচ চিনি

আধ কাপ দুধ

প্রণালী: প্রথমে লাউ গুলো কেটে নিতে হবে। এরপর কড়াইয়ে ঘি গরম করে তাতে মেথি, জিরে, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি এবং কালো এলাচ নাড়াচাড়া করে নিন। রং গাঢ় হয়ে এলে তাতে কাঁচালঙ্কা চিরে দিয়ে দিন। এ বার কুচোনো লাউ এবং নুন দিয়ে দিন তাতে। লাউ যাতে ভাল ভাবে ঘিয়ে মাখামাখি হয়ে যায়, তার জন্য নাড়াচাড়া করতে হবে। তার পর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিন। লাউ নরম হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এবার এতে চিনি আর দুধ মিশিয়ে দিন। মাঝারি আঁচে ভাল করে রেখে রান্না করতে হবে, যাতে অতিরিক্ত জল জল ভাব না থাকে। তারপর মাখো মাখো হয়ে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।