বৃষ্টির জেরে নিউ ফরাক্কায় রেললাইনে ধস, বিপাকে দূরপাল্লার ট্রেনযাত্রীরা

Published on:

Published on:

Indian Railways heavy rain causes landslide on railway track in New Farakka
Follow

বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গের একদিকে যেমন ক্রমাগত বৃষ্টি চলছে। তেমনই বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। এবার এই বৃষ্টির ফলে মুর্শিদাবাদের ফারাক্কার বিডিও অফিস চত্বরে থেকে বৃষ্টির জল পুরোপুরি নামার আগে বৃহস্পতিবার সকালে নিউ ফারাক্কা স্টেশন সংলগ্ন রেল লাইন এলাকার বিস্তীর্ণ অংশে ধস নামল। এই ধস নামার ফলে সকাল সকাল নিউ ফারাক্কা স্টেশন সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গগামী একাধিক ট্রেন মালদা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। যার ফলে অসুবিধা সম্মুখীন না পড়েন যাত্রীরা।

টানা বৃষ্টিতে নিউ ফরাক্কায় রেললাইনে ধস (Indian Railways)

তবে এই ধস নামার ফলে, রেল কর্মীরা দ্রুততা সঙ্গে কাজ শুরু করে নিউ ফারাক্কা স্টেশন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য। প্রসঙ্গত গত দুদিন ধরে ক্রমাগত প্রবল বৃষ্টির কারণে ফারাক্কা ব্লকের বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়েছে (Indian Railways)। পাশাপাশি লাইনের ধসের কারণে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে বহু দূর পাল্লার ট্রেন।

Indian Railways heavy rain causes landslide on railway track in New Farakka

আরও পড়ুন: বাংলার ৪ জেলায় ১০০০ ছুঁইছুঁই গ্যাসের দাম! ১৪ কেজির সিলিন্ডারের দর জেনে নিন

এই আটকে থাকা ট্রেনের তালিকায় আছে পদাতিক এক্সপ্রেস, যোগবানী এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস ও দার্জিলিং মেল। এই রেল লাইনের ধসের ফলে চরম দুর্ভোগে হাজার হাজার রেল যাত্রীরা। যদিও ইতিমধ্যে রেলের পদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছিয়েছেন।

ভোট থেকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতির কাজ। কিন্তু বৃষ্টির জায়গায় সেই কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে বিপাকে পড়েছেন পূর্ব রেলের কর্তৃপক্ষরাও। প্রসঙ্গত বুধবার মাত্রাধিক বৃষ্টি হওয়ায় ফারাক্কা বিডিও অফিস সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে।

এরপর পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে ফারাক্কা বিডিও নিজে তার সরকারি গাড়ি করে গতকাল অফিসে প্রবেশ করতে পারেননি। একটি ভ্যান উইস্কা করে তাকে অফিসে প্রবেশ করতে দেখা যায়। আর এর মধ্যে বৃহস্পতিবার সকালে নিউ ফারাক্কা স্টেশন সংলগ্ন এলাকার বিস্তীর্ণ অংশের ধ্বস নামে। প্রসঙ্গত স্টেশনের ঢোকার আগে যে লোপ লাইন রয়েছে সেখানেই প্রথম এই ধস নামে। প্রায় ১০০ মিটার অংশে ধস নামায় সুরক্ষার কারণেই ওই স্টেশন কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় (Indian Railways)।