আপনার নামে দু’টি প্যান কার্ড রয়েছে? আয়কর আইন কী বলছে, জেনে নিন

Published on:

Published on:

Pan Card can the same person have two
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতের নাগরিকদের দৈনন্দিন জীবন ও আত্মিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি (Pan Card)। এছাড়া আয়কর বিভাগ দ্বারা প্রদত্ত এই দশ সংখ্যার আলফানিউমেরিক অন্যন্য নম্বরটি প্রায় সমস্ত আর্থিক কর্মকান্ডের বাধ্যতামূলক। এছাড়াও ব্যাংকে একাউন্ট খোলা থেকে শুরু করে আই কল রিটার্নের ক্ষেত্রে প্যান কার্ড থাকা আবশ্যিক। তবে আজকে প্রতিবেদনে রইল আপনার যদি নিজের নামে দুটি প্যানকার্ড থাকে তাহলে আয়কর আইনে কি বলছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

একই ব্যক্তির দু’টি প্যান কার্ড কী হতে পারে, জেনে নিন (Pan Card)

গুরুত্বপূর্ণ নথি বললেই সবার আগে মাথায় আসে আধার কার্ড ও ভোটার কার্ডের কথা। এইগুলো একটি ব্যক্তির পরিচয় পত্র হিসেবে কাজ করে থাকে। তবে এবার আর্থিক বিচারের ক্ষেত্রে যদি পরিচয়পত্রের কথা বলা হয় তাহলে সবার আগে আসবে প্যান কার্ডের কথা (Pan Card)। তবে এই নথিগুলো না থাকলেও দরকারির বিভিন্ন কাজ আটকে যেতে পারে। আজকে প্রতিবেদনে রইল প্যান কার্ড এত গুরুত্বপূর্ণ কেন।

Pan Card can the same person have two

আরও পড়ুন: ডালের বড়া দিয়ে এমন টক বানিয়েছেন? নামমাত্র উপকরণে তৈরি, রেসিপি রইল

১) আর্থিক লেনদেন: ব্যাঙ্কিং, শেয়ারবাজারে বিনিয়গ, জমি বা সম্পত্তি কেনাবাজা ও আয়কর রিটার্ন জমারার ক্ষেত্রে এর একটি প্রথম শর্ত।

২) কর ব্যবস্থার ভিত্তি: যেসব ব্যক্তির বার্ষিক আয় ২.৫ লাখ টাকা বা তার বেশি তাদের জন্য প্যান কার্ড থাকা একান্তই বাধ্যতামূলক।

৩) কর ফাঁকি রোধ: আয়কর বিভাগের মাধ্যমে নাগরিকদের আর্থিক লেনদেনের ওপর নজর রাখে। যা কর ফাঁকি বা কালো টাকা লেনদেন বন্ধ করতে সাহায্য করে।

৪) পরিচয় পত্র হিসেবে ব্যবহার: সরকারি ও বেসরকারি যেকোনো ক্ষেত্রে প্যান কার্ড একটু বৈধ জাতীয় পরিচয় পত্র হিসেবে গণ্য করা হয়।

তবে একাধিক প্যান কার্ড রাখা আইনি পরিণতি ভারতীয় আইন অনুযায়ী- একজন ব্যক্তির কেবলমাত্র একটি প্যান কার্ডের মালিক হতে পারে। একাধিক প্যান কার্ড রাখা সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হয়। পাশাপাশি আয়কর আইন এর ধারা ২৭৮ বি অনুযায়ী, একাধিক প্যান কার্ড রাখা ধরা পড়লে দশ হাজার টাকা পর্যন্ত ভারী জরিমানা পর্যন্ত হতে পারে। পাশাপাশি হতে পারে কারাদণ্ড (Pan Card)।