১০০০ AC বাস নামছে রাজ্যে! এবার পশ্চিমবঙ্গ থেকে মিলবে বিহার-মহারাষ্ট্র-সিকিমের বাস

Published on:

Published on:

Pink Card Bus from West Bengal to Bihar-Maharashtra-Sikkim
Follow

বাংলা হান্ট ডেস্ক: সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করেছে রাজ্য সরকার। তবে এবার বাসে উঠে কোন কোন ক্ষেত্রে কন্ডাক্টারদের কাছে হেনস্থা হতে হয়েছে মহিলাদের। এমনই অভিযোগ উঠেছে। ‌ তাই এবার এই নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করেছে পরিবহন দফতর (Pink Card Bus)।

এবার পশ্চিমবঙ্গ থেকে বিহার-মহারাষ্ট্র-সিকিমে বাস (Pink Card Bus)

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন পরিবহন মন্ত্রী। এই বৈঠকের পর তিনি জানান ” সরকারি বাস স্টপেজে না দাঁড়ানোর বা মহিলা প্যাসেঞ্জার না তোলার মতো অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য সরকারের সতর্ক নজর রয়েছে। একাধিক পদক্ষেপও করা হচ্ছে (Pink Card Bus)। পাশাপাশি বাসের মধ্যে মহিলা-সহ সব যাত্রীদের নিরাপত্তার জন্য বাস কন্ডাক্টরদের বডি ক্যামেরা বাধ্যতামূলক করছে সরকার। পরিবহ মন্ত্রীর আশা এতে অভিযোগ কমবে, সমস্যার সমাধানও দ্রুত সম্ভব হবে।

Pink Card Bus from West Bengal to Bihar-Maharashtra-Sikkim

আরও পড়ুন: দার্জিলিং মেল থেকে পদাতিক, সরাইঘাটও বাতিল! শনিবারের ট্রেন বাতিলের সম্পূর্ণ তালিকা জেনে নিন

অর্জুন সিং জানান, “স্টপেজে বাস দাঁড়াচ্ছে না। এমন অভিযোগ আসছে। মাতৃশক্তি অভিযোগ করছে, আমাদের সঙ্গে কন্ডাক্টররা খারাপ ব্যবহার করছেন। সেজন্য আমরা বাসে কন্ডাক্টদের বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করছি। তার টেন্ডার হয়ে গিয়েছে। এই মাসের মধ্যে সেই সব দেওয়া হবে। কন্ট্রোল রুমের সঙ্গে ক্যামেরার সংযোগ থাকবে। সরাসরি তা তদারকি করা যাবে। কোনও কোনও বাসে কন্ডাক্টররা গাফিলতি থাকে”।

তবে এ বিষয়ে পরিবহন মন্ত্রী আরও জানান, বাসে কোন কোন সময় আধার কার্ড সঙ্গে না রাখার কারণে এই সমস্যায় পড়তে হচ্ছে মহিলাদের। তার আবেদন মোবাইলের আধার কার্ড রাখলেই হবে তাহলে এই সমস্যার থেকে সমাধান পাওয়া যাবে। একই সঙ্গে দূরপাল্লার বাস বুকিং করেও অনেক মহিলারা এই সমস্যার কথা অভিযোগ করছেন বলেই জানান অর্জুন সিং।

প্রসঙ্গত, যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক করতে একইসঙ্গে পশ্চিমবঙ্গের সরকারি বাস পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর। তার ঘোষণা দুর্গাপুজোর মধ্যে রাজ্যে আরও নতুন এসি বাস নামানো হবে। যেখানে আগামী মার্চ মাসের মধ্যে প্রায় ১০০০ টি নতুন বাস রাস্তায় নামানোর লক্ষ্য নেওয়া হয়েছে। তাছাড়া পূজার মধ্যে অনেকবার নেমে যাবে রাস্তায়। একই সঙ্গে বাস সংক্রান্ত যেকোনো সমস্যা বা অভিযোগ থাকলে কন্ট্রোলরুমে জানানো যাবে।

তার জন্য টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। অর্থাৎ বাসে উঠে যেকোনো সমস্যায় পড়লে এই নম্বরগুলিতে ফোন করা যাবে। একনজরে সেই নম্বরগুলো জেনে নিন- NBSTC বা উত্তরবঙ্গের বাসের জন্য টোর ফ্রি নম্বর ৯০৪৬২২৯০২৫, SBSTC বা দক্ষিণবঙ্গের জন্য ৭৬৯৯৯৯৩৯৩০, CTC, ইবিএসটিসির জন্য ৮৬৯৭৭৩৩৩৯২ ও ৮৬৯৭৭৩৩৩৯১ (Pink Card Bus)।