Starlink থেকে শুরু করে Jio! স্যাটেলাইট ইন্টারনেটের পথ হল প্রশস্ত, স্পেকট্রামের প্রসঙ্গে বড় আপডেট

Published on:

Published on:

From Starlink to Jio! Big update in satellite internet.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে,
স্টারলিঙ্ক (Satellite Internet) ওয়ানওয়েব এবং রিলায়েন্স জিও (Reliance Jio)-র মতো সংস্থাগুলির জন্য স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার পথ পরিষ্কার হয়ে গেছে। সূত্র অনুযায়ী, সচিবদের গোষ্ঠী স্যাটেলাইট স্পেকট্রাম বরাদ্দ সংক্রান্ত TRAI (Telecom Regulatory Authority of India)-এর সুপারিশগুলি অনুমোদন করেছে। ডিজিটাল কমিউনিকেশনস কমিশনও গত সপ্তাহে এই বিষয়ে বৈঠক করেছে। তবে, এই প্রস্তাবটির বিষয়ে সরকারকে এখন মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন নিতে হবে।

Starlink থেকে শুরু করে Jio! স্যাটেলাইট ইন্টারনেটের (Satellite Internet) পথ হল প্রশস্ত:

স্পেকট্রাম ৫ বছরের জন্য উপলব্ধ থাকবে: জানিয়ে রাখি যে, গত বছর TRAI স্যাটেলাইট স্পেকট্রাম বরাদ্দ সংক্রান্ত তাদের সুপারিশ জমা দিয়েছিল। যা এখন সচিবদের গোষ্ঠী দ্বারা অনুমোদিত হয়েছে। এই অনুমোদনের অধীনে কোম্পানিগুলিকে ৫ বছরের জন্য স্পেকট্রাম বরাদ্দ করা হবে।

From Starlink to Jio! Big update in satellite internet.

এর বিনিময়ে, কোম্পানিগুলিকে তাদের এজিআর (AGR)-এর ৫ শতাংশ স্পেকট্রাম ইউসেজ চার্জ (SUC) দিতে হবে। তবে, গ্রামীণ এলাকায় স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা প্রদানকারী কোম্পানিগুলির জন্য এই SUC কম হবে। যদিও, এই সম্পূর্ণ প্রক্রিয়াটি বাস্তবায়নের আগে সরকারকে মন্ত্রিসভার অনুমোদনও নিতে হবে।

আরও পড়ুন: 5G-র পর শুরু হয়ে গেল 6G-র প্রস্তুতি! আমেরিকা-সহ ২৪ টি দেশের সঙ্গে হাত মেলাল ভারত

স্টারলিঙ্ক-সহ একাধিক কোম্পানি লাভবান হবে: উল্লেখ্য যে, স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবার জন্য স্পেকট্রাম বরাদ্দের অনুমোদন স্টারলিঙ্ক, ওয়ানওয়েব এবং রিলায়েন্স জিও-র মতো কোম্পানিগুলিকে তাদের পরিষেবা চালু করার পথ প্রশস্ত করতে পারে। এই কোম্পানিগুলিকে সরকারের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী স্পেকট্রাম দেওয়া হবে।

আরও পড়ুন: সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! সেপ্টেম্বরে ধর্মঘটের জন্য কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক? জানুন

অর্থাৎ, সোজা কথায় স্পেকট্রাম ইউজেস চার্জ AGR-এর ৫ শতাংশ হবে। তবে গ্রামীণ এলাকায় পরিষেবা প্রদানের জন্য এই চার্জ কম রাখা হবে। এখন মন্ত্রিসভার অনুমোদনের পর এই প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাওয়া হবে।