বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি কমনওয়েলথ গেমসে ভারতের নাম জড়িয়েছিল ডোপ (Doping) কেলেঙ্কারিতে। এবার এশিয়ান গেমসেও (Asian Games) পিছু ছাড়ল না ডোপ বিতর্ক। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই একাধিক কুস্তিগির ডোপ টেস্টে ধরা পড়েছেন। যাঁদের মধ্যে রয়েছেন দীপকও। এশিয়ান গেমসে তাঁর ভারতের (India হয়ে প্রতিনিধিত্ব করার কথা থাকলেও তিনি বাদ পড়েছেন। এদিকে, বারংবার কুস্তিগিররা ডোপিংয়ে জড়িয়ে পড়ার ঘটনায় উঠছে প্রশ্নও।
ডোপ (Doping) কেলেঙ্কারিতে ফের নাম জড়াল ভারতের, বাদ পড়লেন ৩ কুস্তিগির
এমনিতেই, সামগ্রিকভাবে এশিয়ান গেমসে কুস্তিতে ভারতের ফলাফল যথেষ্ট ভালো থাকে। তবে, সেই ইভেন্ট থেকে একের পর এক সদস্য বাদ পড়ায় ভারতের পদক জয়য়ের আশাও কমছে। সাম্প্রতিক সময়ে দীপক অত্যন্ত ভালো ফর্মে ছিলেন। শুধু তাই নয়, এশিয়ান গেমসে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে ট্রায়ালে জিতে ভারতীয় দলেও তিনি জায়গা করে নেন।

জানিয়ে রাখি যে, আসন্ন এশিয়ান গেমসে গ্রেকো-রোমান কুস্তিতে ৬০ কেজি বিভাগে দীপকের অংশগ্রহণের কথা ছিল। কিন্তু, তাঁর ডোপ পরীক্ষার ফল পজিটিভ আসায় তিনি এবারের এশিয়ান গেমসে আর অংশগ্রহণ করতে পারবেন না। এদিকে, এর আগেও ভারতের আরও ২ কুস্তিগির ডোপ পরীক্ষায় ব্যর্থ হন। যাঁদের মধ্যে গ্রেকো-রোমান ১৩০ কেজি বিভাগের দীপাংশু এবং ফ্রিস্টাইল ৮৬ কেজি বিভাগের মুকুল দাহিয়া ছিলেন। তাঁরাও বাদ পড়েছেন এশিয়ান গেমস থেকে।
আরও পড়ুন: ‘কঠিন সময়ে ভারতের প্রতি আস্থা বেড়েছে’, Global Fintech Fest 2026-এ কী জানালেন প্রধানমন্ত্রী মোদী?
উল্লেখ্য যে, সদ্য শেষ হওয়া কমনওয়েলথ গেমসেও ভারত ডোপ কেলেঙ্কারিতে জড়িয়েছিল। যেখানে পদক জয়ের সম্ভাবনায় এগিয়ে থাকা জুডোকা তুলিকা মান বাদ পড়েন। তিনি ২০২২ ও ২০২৪-এর বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার পাশাপাশি ২০২৪-এর অলিম্পিকেও অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও, ভারতের পুরুষ জুডোকা অরুন কুমার ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন।
আরও পড়ুন: Starlink থেকে শুরু করে Jio! স্যাটেলাইট ইন্টারনেটের পথ হল প্রশস্ত, স্পেকট্রামের প্রসঙ্গে বড় আপডেট
এই আবহে এশিয়ান গেমস শুরু হওয়ার আগে ভারতের ৩ কুস্তিগিরের ডোপিংয়ে জড়িয়ে পড়ার ঘটনায় রীতিমতো হইচই শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্নের উদ্রেকও ঘটেছে। খেলোয়াড়ের কেন বারংবার ডোপিংয়ে জড়িয়ে পড়ছেন এবং কেন তাঁদের সতর্ক করা হচ্ছে না এই প্রশ্নই উঠছে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের দিকে।













