যুবশক্তি প্রকল্পে শুধু ছেলেদের জন্য? বাদ যাবে মেয়েরা? বেকারভাতার নিয়ে বড় আপডেট

Published on:

Published on:

Banglar Yuva Shakti(8)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আগামী মাস, মানে পুজোর মাসে রাজ্যে চালু হতে চলেছে বিজেপি সরকারের নয়া প্রকল্প ‘যুবশক্তি ভরসা কার্ড’ (Banglar Yuva Shakti)। এমনটাই ঘোষণা হয়েছিল ফেব্রুয়ারীর বাজেট থেকে। তবে বাজেটে যুবশক্তি প্রকল্পের (Government Scheme) ঘোষণা করা হলেও আনুষ্ঠানিকভাবে এখনও সেই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। যদিও একাধিক মিডিয়া রিপোর্ট বলছে, যেহেতু অক্টোবর থেকে চালু হচ্ছে যুবশক্তি, তাই চলতি মাসেই চালু হয়ে যেতে পারে প্রকল্পের পোর্টাল।

কারা পাবে যুবশক্তির সুবিধা? Banglar Yuva Shakti

বিধানসভা ভোটের ঠিক মুখে পূর্ববর্তী তৃণমূল সরকার বেকার যুবক-যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প নিয়ে এসেছিল। রাজ্যে পালাবদলের পর সেই প্রকল্পই বদলে হয়েছে যুবশক্তি। সব ঠিক থাকলে পুজোর আগেই খুলে যাচ্ছে ‘যুবশক্তি’ প্রকল্পের পোর্টাল। অনেকেরই মনে প্রশ্ন আদৌ তরুণী বা যুবতীরা এই প্রকল্পের আওতায় আসবে কি না সে নিয়ে। নাকি কেবল ছেলেরাই আবেদনযোগ্য?

এই বিষয়ে কিছুদিন আগে মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত বলেন, ২১ থেকে ২৫ বছর বয়সীদের জন্য এই যুবশক্তি প্রকল্প। ইতিমধ্যে সরকারিভাবে আলোচনা করা হচ্ছে কারা এই সুবিধা পাবে, কারা পাবেন না তা নিয়ে। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে স্পষ্ট করেছেন, যাঁদের পরিবারে মাসে এক লক্ষ টাকার নীচে আয় তাঁরাই শুধুমাত্র এই প্রকল্পের আওতায় আসবেন। যতদিন পর্যন্ত কোনও কর্মহীন যুবক বা যুবতীর কর্মসংস্থান না হচ্ছে, ততদিন সরকার তরফে শিক্ষিত বেকারদের পাশে থাকা হবে।

Banglar Yuva Shakti(2)

আরও পড়ুন: ১৭ সেপ্টেম্বর থেকে বড় অভিযান, রাজ্যজুড়ে চলবে ‘সেবা সংকল্প’, থাকছে ১০টি কর্মসূচি

জানিয়ে রাখি, ইতিমধ্যে ‘ভরসা কর্মসূচি’ প্রকল্পের জন্য ‘যুবশক্তি ভরসা কার্ড’ পোর্টাল তৈরি হয়েছে। যেহেতু অক্টোবর থেকে প্রকল্প কার্যকর হবে তাই খুব শীঘ্রই বাকি আবেদন গোটা প্রক্রিয়া নিয়ে সরকার বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে স্নাতক বেকারদের মাসে ৩০০০ টাকা এবং যাঁরা নূন্যতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন তাঁদের মাসিক ২০০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।