বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমে আনঅ্যাবেল টু প্রসেস ইয়োর রিকোয়েস্ট এই শব্দে মুখে রীতিমত নাজেহাল হয়ে পড়েছেন হাজার হাজার যাত্রীরা। যাত্রীদের একটি বড় অংশের অভিযোগ আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকিট অনলাইনে বুকিং করার সময় অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের মেসেজ আসছে। এর ফলে বারবার চেষ্টা করেও এক্সপ্রেস অথবা মেল ট্রেনের টিকিট কাটা যাচ্ছে না। ট্রেনের টিকিট কাটতে গেলে অধিকাংশ সময় মোবাইল ফোন অথবা কম্পিউটারের পর্দায় ভেসে উঠেছে এই বার্তাটি (Indian Railways)।
টিকিট কাটতে গিয়ে নয়া ঝামেলা আটকে যাচ্ছে রিকোয়েস্ট (Indian Railways)
পুজো তথা উৎসবের মরশুমের প্রাক্কালে রেলের ডিজিটাল দালালরাজের এহেন নয়া উপদ্রবে জেরবার হয়ে পড়েছে সাধারণ রেল যাত্রীদের বড়ো অংশ। কখনো আচমকাই ওয়েবসাইট লগ আউট হয়ে যাচ্ছে (Indian Railways)।

আরও পড়ুন: পুজোর ভিড় সামলাতে পূর্ব রেলের বিশেষ উদ্যোগ, একাধিক রুটে চলবে স্পেশাল ট্রেন
কখনো ‘ক্যাপচা’ না মেলার মতো একাধিক সমস্যায় এমনিতেই নিত্যদিন হয়রানির শিকার হতে হচ্ছে অনলাইনে টিকিট বুকিং করতে চাওয়া রেল যাত্রীদের। যার ফলে অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে রেল যাত্রীদের।
যদিও এর কোনো আশু সমাধানের রাস্তা এখনই বাতলাতে পারছেন না তাঁরা। এরই মধ্যে উৎসবের মরশুমের কথা মাথায় রেখে আপাতত সারা দেশে মাত্র শ’খানেক স্পেশাল ট্রেন চালানোর কথা জানিয়েছে রেলমন্ত্রক। প্রধানত দুর্গাপুজো, দীপাবলি এবং ছট উৎসবের কথা মাথায় রেখেই এর ঘোষণা করা হয়েছে।
কিন্তু এমন অপর্যাপ্ত ট্রেনে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে রেল যাত্রীদের দুর্ভোগ। যদিও রেল বোর্ড সূত্রে জানানো হয়েছে, এটিই চূড়ান্ত সংখ্যা নয়। ধাপে ধাপে উৎসব স্পেশাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে যাত্রীদের চাহিদা দেখে নিয়ে। প্রতিবারই এই পদ্ধতি মেনে চলা হয় (Indian Railways)।













