বাংলাহান্ট ডেস্ক : আমিষপ্রেমী বাঙালির পাতে ছুটির দিনে চিকেন বা মাটন না পড়লে দিনটাই যেন মাটি হয়ে যায়। সঙ্গে থাকতে হবে ডুমো করে কাটা আলু (Cooking Tips)। কিন্তু চিকেনের ক্ষেত্রে কড়াইতে কষানোর পর আর মাটনে প্রেশার কুকারে সিটি দিলেও আলু ঠিক মতো সেদ্ধ হতে চায় না সবসময়। বিশেষ করে নতুন আলুর ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায়। মাংস সেদ্ধ হয়ে গেলেও আলুর ভেতরটা সামান্য শক্ত থেকে যায়।
মাংসের ঝোলে আলু সেদ্ধ করার টিপস (Cooking Tips)
আলু নরম করার, ঠিকঠাক সেদ্ধ করার জন্যও রয়েছে কিছু কৌশল। আলু কেটেই সরাসরি কড়াইতে ভাজবেন না। তার বদলে আগে নুন ও হলুদ দেওয়া জলে সামান্য ভাপিয়ে নিন। আলু ডুমো করে কাটলে একটি কাঁটাচামচ দিয়ে আলুর গায়ে কয়েকটি ছিদ্র করে নিন। এতে ভাজার সময় বা ঝোলের মধ্যে ফোটানোর সময় আলুর ভেতরেও মশলা আর আঁচ ভালো করে প্রবেশ করবে।

এভাবে ভাজুন আলু: মাংসের ঝোলে দেওয়ার আগে কম আঁচে ঢাকা দিয়ে আলু ভেজে নিন। এতে ভাজার সময়ই আলু অর্ধেক সেদ্ধ (Cooking Tips) হয়ে যাবে। একটা মুচমুচে স্তরও পড়বে বাইরে। ছড়িয়ে দিতে পারেন সামান্য চিনি। এতে সুন্দর রঙ ধরবে আলুতে। ভেতরটাও দ্রুত নরম হয়ে আসবে।
আরও পড়ুন : কলকাতার নতুন আকর্ষণ! মোদির জন্মদিনে শুরু হওয়ার ব্রিজের লাইটিং শো, বরাদ্দ ২২ কোটি
কখন দেবেন আলু: অনেকে মাংস কষানোর সময়ই আলু দিয়ে দেন। এতে বেশি নাড়াচাড়ায় হয় আলুতে শক্ত ভাব থেকে যায়, নয়তো আলু ভেঙে যায়। এই বিপত্তি এড়াতে মাংস কষানোর পর জল দিয়ে তার পর ঝোলের মধ্যে দিয়ে দিন ভাজা আলু।
আরও পড়ুন : ‘ইলিশ বাঁচাও উৎসব’, স্রোতের বিপরীতে হেঁটে বেনজির উদ্যোগ ডায়মন্ড হারবারে, কিন্তু কেন?
এরপর আঁচ কম রেখে ঢাকা দিয়ে ১৫-২০ মিনিট রান্না হতে দিন। এতে ঝোলের মশলা শুষে নেবে আলু। ভালো সেদ্ধও হবে।













