বাংলা হান্ট ডেস্ক: পুজোর মরশুমের আগে মধ্যবিত্তদের জন্য রয়েছে সুখবর। কারণ আন্তর্জাতিক বাজারে যেখানে লাগাতার ডামাডোলের প্রভাবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ক্রমাগত বেড়ে চলেছে। সেখানে পরপর দু মাস স্বস্তির পর সেপ্টেম্বরের গোরাতে উল্টো দিকে ঘুরে গ্যাসের দাম। তবে বিশেষজ্ঞদের মতে পুজোর আগে হয়তো কমতে পারে কিছুটা হল এলপিজির দাম। এবার এক নজরে দেখেনিন বিশ্বকর্মা পুজোর দিন দেশের প্রধান চাষ শহরে গ্যাস সিলিন্ডারের দর কত (LPG Cylinder)
মধ্যবিত্তের স্বস্তি, সস্তা হতে পারে LPG সিলিন্ডার ( LPG Cylinder)
১৮ সেপ্টেম্বর, শুক্রবার দেশের প্রধান চার শহরে বিভিন্ন সিলিন্ডারের দর-দাম দেখে নেওয়া যাক। কলকাতায় রান্নার গ্যাসের দাম আগের মতোই ৯৬৮ টাকা রয়েছে। তবে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দর দাঁড়িয়েছে ২,৮৮৪ টাকা (LPG Cylinder)।

আরও পড়ুন: মুরগির মাংস শক্ত হয়ে যায়? নরম করতে কাজে লাগবে এই টোটকা
দিল্লিতে রান্নার গ্যাস মিলছে ৯৪২ টাকায়। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২,৭৪৭ টাকা ৫০ পয়সা।মুম্বইয়ে রান্নার সিলিন্ডারের দাম ৯৪১ টাকা ৫০ পয়সা এবং বাণিজ্যিক গ্যাসের নতুন দর ২,৭০১ টাকা।
চেন্নাইয়ে গ্যাসের দাম সবচেয়ে বেশি৷ এখানে বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি- ২,৯১৬ টাকা ৫০ পয়সা। ১৪.২ কেজির রান্নার সিলিন্ডার বিকোচ্ছে ৯৫৭ টাকা ৫০ পয়সায়।
চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে পর পর দু’দফায় বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমেছিল। পকেটে টান কমানোর সেই পর্বে জুলাইয়ে দাম কমে ১৮৩.৫০ টাকা এবং আগস্ট মাসে কমে ২০৯ টাকা (LPG Cylinder)।













