‘অন্নপূর্ণা যোজনার টাকা পেলে সবাই পাক, না হলে বন্ধ করে দেওয়া হোক’, বিক্ষোভে তোলপাড়

Published on:

Published on:

annapurna yojana(100)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি মতো প্রতি মাসে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ঢুকছে অ্যাকাউন্টে। উপকৃত হচ্ছেন বাংলার মহিলারা। সেপ্টেম্বর মাসে দেড় কোটিরও বেশি, অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে প্রতিবারের মতো এবারেও বিতর্ক তুঙ্গে বিজেপি সরকারের এই হিট প্রকল্প নিয়ে। জুন, জুলাই, অগাস্টের পর সেপ্টেম্বর মাসেও বহু যোগ্য আবেদনকারী প্রকল্প থেকে বঞ্চিত বলে অভিযোগ উঠছে। যা নিয়ে ক্ষোভ চারিদিকে।

অন্নপূর্ণা যোজনা নিয়ে সমানে বাড়ছে ক্ষোভ | Annapurna Yojana

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে ফের বিক্ষোভ হল বীরভূমে। বোলপুর পুরসভায় ও ইলামবাজার ব্লক অফিসে বিক্ষোভ দেখান বঞ্চিত মহিলাদের একটা অংশ। টাকা না পাওয়ার অভিযোগে নিয়ে দফতর ঘেরাও করে বিক্ষোভে সামিল হন তাঁরা। বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও, যোগ্য হয়েও কেন তাঁরা টাকা পাচ্ছেন না এই নিয়ে ক্ষোভে ফেঁটে পড়েন তাঁরা।

প্রশাসনের তরফে এবারেও তাঁদের আশ্বস্ত করা হয়েছে যে টাকা মিলবে। বিক্ষোভকারীদের মধ্যে একজনের অভিযোগ, “এই নিয়ে চার থেকে পাঁচ দিন থেকে আমরা শুধু ঘুরেই যাচ্ছি। টাকা অ্যাকাউন্টে ঢুকছে না। টাকা পেলে সবাই পাক, না হলে বন্ধ করে দেওয়া হোক।”

তাদের কথায়, পুরসভার আধিকারিকেরা আশ্বস্ত করলেও টাকা কবে মিলবে সেই ব্যাপারে কিছু বলতে পারছে না। বোলপুর পুরসভায় বিজেপির বোলপুর শহর মণ্ডল সভাপতি কাঞ্চন ঘোষকে পেয়ে নিজেদের ক্ষোভ অভিযোগের কথা জানান মহিলারা। ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা হবে বলে বিক্ষুব্ধ মহিলাদের আশ্বস্ত করেছেন তিনি।

Women protest for not receiving Annapurna yojana's money

আরও পড়ুন: পুজোর আগে ছেড়ে দেওয়া হবে বকেয়া DA! KMC এলাকার পেনশনারদের জন্য বড় পদক্ষেপ কনফেডারেশনের

উল্লেখ্য, চলতি মাসে, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করেছে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে। সেই টাকা পেয়ে বেজায় খুশি অন্নপূর্ণারা। সেপ্টেম্বরে আরও ১০ লক্ষ উপভোক্তাও বেড়েছে। প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকেছে সবার। কিন্তু এখনও বহু যোগ্য মহিলা বঞ্চিত বলে অভিযোগ উঠছে বারংবার। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকৃত যোগ্য কোনও মহিলা অন্নপূর্ণা যোজনা থেকে বাদ যাবেন না।