১ লক্ষের পুজো অনুদান পেতে মাস্ট! সহজ পোর্টালে এখনই করুন আবেদন, কী কী নথি লাগছে জানুন

Published on:

Published on:

Durga Puja permission must for Durga Puja donation check out application process
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যজুড়ে জোরকদমে দুর্গাপুজোর প্রস্তুতি চলছে। পাড়ায় পাড়ায় চলছে মণ্ডপ বাঁধার কাজ। এই আবহে পুজো কমিটিগুলির জন্য পুজো অনুদান (Durga Puja Donation) নিয়ে বড় আপডেট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘোষণা মতো ১ লক্ষ টাকা অনুদান পেতে প্রত্যেক পুজোর প্রশাসনিক অনুমতি থাকা বাধ্যতামূলক।

সহজ পোর্টালের মাধ্যমেই মিলবে প্রশাসনিক অনুমতি | (Durga Puja Donation)

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, রাজ্যের যেসব পুজো খুব একটা বড় নয় বা তেমন বিজ্ঞাপন পায় না, তাঁদের সরকারের তরফে ১ লক্ষ টাকা করে পুজো অনুদান দেওয়া হবে। তবে প্রত্যেক কমিটির প্রশাসনিক অনুমতি থাকা মাস্ট। এই অনুমতির জন্য বৃহস্পতিবার থেকেই সরকারের তরফে সহজ পোর্টাল চালু করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ দলীয় কর্মীকে পদ পাইয়ে দেওয়ার নামে টাকা ‘আদায়’! গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

কলকাতার পাশাপাশি জেলার পুজোগুলির প্রশাসনিক অনুমতির জন্য সহজ পোর্টালের মাধ্যমে আবেদন বাধ্যতামূলক। বিশেষত যেসব পুজো কমিটির সরকারি অনুদান দরকার, তাঁদের এই পোর্টালেই আবেদন করতে হবে। কারণ এই অনুমতি না থাকলে অনুদান তো দূর, কোনও সরকারি সাহায্যই পাওয়া যাবে না বলে খবর।

পুজোর অনুমতি সংক্রান্ত কাজ যাতে আরও সহজে হয়, সেই জন্য প্রত্যেক থানায় একজন করে নোডাল অফিসার রাখা হয়েছে। তাঁরা নথি যাচাইয়ের পাশাপাশি কীভাবে সহজ পোর্টালে আবেদন করতে হবে, সেই বিষয়েও সাহায্য করছেন।

এছাড়া রাজ্যের তরফে জানানো হয়েছে, সহজ পোর্টালের মাধ্যমে প্রশাসনিক অনুমতি পাওয়ার পরেই কমিটিগুলি রাজ্যের তরফে ঘোষিত আর্থিক সহায়তার সুযোগ পাবে। জানা গিয়েছে, অনলাইনে আবেদনের সময় আগের বছরের প্রশাসনিক অনুমোদন সহ প্রয়োজনীয় নথিপত্র পোর্টালে আপলোড করতে হবে।

Durga Puja Donation

এছাড়া ১ লক্ষ টাকা পুজো অনুদানের জন্য মূলত সাতটি নথি লাগছে বলে খবর। আবেদনকারী পুজো কমিটি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গত বছরের পুজো পারমিশন, গত বছরের ইউটিলাইজেশন সার্টিফিকেটের রশিদ, পুজো কমিটির নিজস্ব প্যান কার্ড, ক্যানসেলড চেক, কমিটির পদাধিকারীদের নাম, ঠিকানা, ফোন নম্বর ও স্বাক্ষর সহ আবেদনপত্র।

রাজ্য জুড়ে এমন অনেক পুজো হয় যারা সরকারি অনুদান না পেলে হয়তো মায়ের আরাধনা করতে পারবে না। এই বছর মূলত তাঁদেরকেই ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই কাজও শুরু হয়ে গেল।