বাংলাহান্ট ডেস্ক : ব্রেকফাস্টে অনেকেরই পছন্দ ডিম। চটজলদি ব্রেকফাস্টের জন্য ডিমের (Recipe) বিকল্প মেলা ভার। শুধু তাই নয়, হালকা খিদেয় পেট ভরানোর জন্যও ডিম দিয়ে ঝটপট কিছু বানিয়ে ফেলা যায়। তবে অমলেট, ডিম টোস্ট ছাড়া অন্য কিছু খেতে চাইলে চেখে দেখতে পারেন ডিম ভুজিয়া।
চটজলদি ডিম ভুজিয়ার সহজ রেসিপি (Recipe)
হাতে সময় কম? চটজলদি কিছু বানাতে চাইলে ভালো বিকল্প হতে পারে ডিম ভুজিয়া। রুটি, ভাত বা শুধু শুধুই খেতে ভালো লাগে এই খাবার। দেখে নিন রেসিপি-

ডিম ভুজিয়ার উপকরণ:
ডিম
টমেটো কুচি
পেঁয়াজ কুচি
কাঁচালঙ্কা কুচি
হলুদ গুঁড়ো
গরম মশলা
আমচুর
লঙ্কা গুঁড়ো
ধনেপাতা কুচি
গোটা জিরে
আরও পড়ুন : কঠিন হলো শ্রেয়স আইয়ারদের কাজ! এশিয়ান গেমসে শুরুতেই বড় প্রতিপক্ষের সামনে ভারত
ডিম ভুজিয়ার প্রণালী: কড়াইতে প্রথমে তেল গরম করে জিরে ফোরন দিন। একটু নাড়াচাড়া করে দিয়ে দিন পেঁয়াজ আর লঙ্কা কুচি (Recipe)। পেঁয়াজ ভাজা হলে দিয়ে দিন টমেটো কুচি আর নুন। মিশিয়ে দিন গুঁড়ো মশলাও।
আরও পড়ুন : লাইনে জল জমলেও ছুটবে ট্রেন, ব্যারাকপুরে নতুন ব্যবস্থা পূর্ব রেলের
ভালো করে মশলা কষিয়ে ডিম ফাটিয়ে মশলার উপরে দিয়ে দিন। ডিম আর মশলা ভালো করে কষিয়ে নিন। সবকিছু একসঙ্গে মিশে গেলে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন ডিমের ভুজিয়া।













