বেতন বাড়বে ৬৮%! অষ্টম পে কমিশনে এই কর্মীদের জন্য বড় খবর

Published on:

Published on:

8th Pay Commission Salary Hike
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন নিয়ে এখন জোর চর্চা চলছে। নতুন বেতন কাঠামো তৈরি করতে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) ইতিমধ্যেই কর্মী সংগঠন এবং পেনশনভোগীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করছে। এর মধ্যেই লেভেল-৮ কর্মীদের বেতন কতটা বাড়তে পারে, তা নিয়ে সামনে এসেছে নতুন হিসাব। ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ হলে তাঁদের মাসিক বেতন দেড় লাখ টাকারও বেশি হতে পারে বলে আলোচনা চলছে।

8th Pay Commission : লেভেল-৮ কর্মীদের বেতন কত বাড়তে পারে?

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ঠিক করার ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। এর উপর নির্ভর করেই নতুন বেসিক বেতন ঠিক করা হয়। পাশাপাশি ডিএ বা মহার্ঘ ভাতারও বড় ভূমিকা রয়েছে। সপ্তম বেতন কমিশনের সময় ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। তখন ষষ্ঠ বেতন কমিশনের বেসিক বেতনকে ২.৫৭ দিয়ে গুণ করে নতুন বেসিক বেতন ঠিক করা হয়েছিল। তবে সব মিলিয়ে কর্মীদের মোট বেতন বেড়েছিল ১৪.২৮ শতাংশ।

সপ্তম বেতন কমিশন চালু হওয়ার সময় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ছিল ১২৫ শতাংশ। ফিটমেন্ট ফ্যাক্টর এবং ডিএ মিলিয়ে তখন মোট বেতন বৃদ্ধির হিসাব হয়েছিল ১৪.২৮ শতাংশ। এবার অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকর হওয়ার সময় ডিএ ৬৬ শতাংশে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ হলে লেভেল-৮ কর্মীদের মোট মাসিক বেতন প্রায় ৬৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে হিসাব করা হচ্ছে।

বর্তমানে লেভেল-৮ কর্মীদের বেসিক বেতন ৪৭৬০০ টাকা। সব মিলিয়ে তাঁরা প্রতি মাসে গড়ে প্রায় ৯০৪৪০ টাকা পান। ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ হলে ৪৭৬০০ টাকা বেসিক বেতন বেড়ে ১২২৩৩২ টাকা হতে পারে। এরপর অন্যান্য হিসাব যোগ হলে মাসিক মোট বেতন দাঁড়াতে পারে প্রায় ১৫১৬৯২ টাকা।

অর্থাৎ এই হিসাব অনুযায়ী বেসিক বেতন ১৫৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আর মোট মাসিক বেতন বাড়তে পারে প্রায় ৬৮ শতাংশ। তবে ফিটমেন্ট ফ্যাক্টর শেষ পর্যন্ত ২ অথবা ২.৩৮ হলে বেতন বৃদ্ধির পরিমাণ এর থেকে কম হবে।

8th Pay Commission Salary Hike Calculation

আরও পড়ুনঃ জেলা ধরে সংগঠন সাজানোর কাজ শুরু, ৪৩ ইনচার্জের নাম ঘোষণা বিজেপির

অক্টোবরেই একাধিক বৈঠক

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নতুন বেতন কাঠামো নিয়ে কর্মী ও পেনশনভোগীদের সংগঠনগুলির সঙ্গে আরও আলোচনা করবে। আগামী ৭-৮ অক্টোবর এবং ২২-২৩ অক্টোবর বেঙ্গালুরু ও মুম্বইয়ে একাধিক সংগঠনের সঙ্গে বৈঠক করবেন কমিশনের কর্তারা। এই বৈঠকগুলিতে নতুন বেতন কাঠামো নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা হবে।