জেড প্লাস নিরাপত্তা তুলে নিয়েছে রাজ্য! সোজা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Published on:

Published on:

Abhishek Banerjee moves to Calcutta High Court against reducing his Z plus security
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল আমলে জেড প্লাস নিরাপত্তা পেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর হরিশ মুখার্জি স্ট্রিটের বাড়ি যেন একপ্রকার দুর্ভেদ্য দুর্গ ছিল। পালাবদলের পর অবশ্য পরিস্থিতি বদলেছে। এবার নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন অভিষেক | (Abhishek Banerjee)

সোমবার অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য হাইকোর্টে বলেন, তাঁর মক্কেল রাজ্যের প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক। বিধানসভা ভোটের আগে অবধি তাঁকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হত। ভোটের পর তাঁর নিরাপত্তাবাহিনী তুলে নেওয়া হয়।

আরও পড়ুনঃ ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত! ঋতব্রত সহ ১০ বিদ্রোহী বিধায়কের ভাগ্য নির্ধারণ নিয়ে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের

অভিষেকের আইনজীবীর দাবি, “আমার মক্কেল বেশ কয়েকবার আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাঁর কোনও নিরাপত্তা নেই। শুধুমাত্র কয়েকজন হাউস গার্ড আছেন। এই বিষয়ে দ্রুত শুনানি করা হোক।“

ইতিমধ্যেই এই বিষয়ে অভিষেককে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। তিনি জানিয়েছেন, আগামী ৬ অক্টোবর মামলাটির শুনানি হবে।

বিধানসভা ভোটে রাজ্যে পালাবদলের পর প্রথম কর্মসূচিতেই আক্রান্ত হয়েছিলেন মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়ি যাওয়া সময় তাঁকে লক্ষ্য করে ডিম, ইট, পাটকেল থেকে শুরু করে জুতো অবধি ছোড়া হয় বলে অভিযোগ।

লাগাতার হামলা থেকে অভিষেককে বাঁচাতে তাঁর মাথায় হেলমেট পরিয়েছিলেন তৃণমূল কর্মীরা। তবে তাতেও তাঁকে হামলা থেকে বাঁচানো যায়নি। লাগাতার আক্রমণের জেরে তৃণমূল সাংসদের মাথা থেকে হেলমেট খুলে যায়।

Abhishek Banerjee

এছাড়া রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর অভিষেকের ব্যাপক নিরাপত্তায় কাটছাঁট করা হয়। একদা তাঁর বাড়ি দুর্ভেদ্য দুর্গের মতো থাকলেও, পরবর্তীতে সেসব তুলে নেয় রাজ্য পুলিশ। রাজ্যের তরফে স্পষ্ট জানানো হয়, অন্য সাংসদদের মতোই নিরাপত্তা পাবেন তিনি।

এবার জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক। আগামী ৬ অক্টোবরের শুনানিতে কী হয় সেটাই দেখার।