বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকারের মেগা হিট প্রকল্প হল অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। এই প্রকল্প (Government Scheme) চালু হয়েছে চার মাস হয়ে গেলেও এখনও এই নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন আছে। অনেকেই জানতে চান, অন্নপূর্ণা যোজনার ফর্মে উল্লিখিত ‘পরিবার’ বলতে ঠিক কী বোঝানো হয়? শুধু এক বাড়িতে থাকলেই হবে নাকি রয়েছে অন্য কোনও মাপকাঠি? এই বিষয়ে সরকারি নিয়ম কী বলছে জেনে নিন।
অন্নপূর্ণা যোজনার গুরুত্বপূর্ণ নিয়ম | (Annapurna Yojana)
এমন অনেক বাড়ি রয়েছে যেখানে এক ছাদের তলায় একাধিক পরিবার থাকে। তবে তাঁদের বাসস্থান এক হলেও হাঁড়ি আলাদা। এই পরিস্থিতিতে তাঁদের একটি পরিবার বলা যায় না। জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত ১১ পাতার ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্মের শেষে পরিবার কাকে বলে তার স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে।
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ির উন্নয়নে ঢালাও বরাদ্দ! ICDS কর্মীদের বেতন বৃদ্ধি সহ একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
সেই ব্যাখ্যা অনুযায়ী, যেসব ব্যক্তিরা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একটি অভিন্ন রান্নাঘর থেকে আহার করেন, তাঁদের একটি পরিবার বলা যায়। অর্থাৎ নিয়মিত বসবাস এবং খাবারের বাস্তব ব্যবস্থাই অন্নপূর্ণা যোজনার তথ্য দেওয়ার মূল ভিত্তি হওয়া উচিত।
অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের সঙ্গে আবেদনকারীর পরিবার সংক্রান্ত বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে। পরিবারে কতজন সদস্য আছেন, তাঁদের বয়স, পেশা সহ বেশ কিছু জিনিস জানতে চেয়েছে রাজ্য। সেক্ষেত্রে পরিবার ঠিক করার মাপকাঠি কী, সেই নিয়ে অনেকেরই সংশয় ছিল।

ফর্মের শেষেই অবশ্য এর ব্যাখ্যা দিয়েছে রাজ্য সরকার। সেই মাপকাঠি অনুযায়ীই আবেদনকারীদের তথ্য দেওয়া উচিত।
এদিকে গত ১৭ সেপ্টেম্বরই অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বরের কিস্তি পাঠিয়ে দিয়েছে রাজ্য। এখনও যারা টাকা পাননি, তাঁদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জানিয়েছেন, অক্টোবরে পুজোর আগেই সকল যোগ্য মহিলাকে টাকা দিয়ে দেওয়া হবে।













