আপনার এলাকায় কোথায় কোথায় বসবে সেবা সেতু ক্যাম্প? বাড়ি বসে সহজেই জানুন

Published on:

Published on:

How to locate Seba Setu Camp in your area explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি পরিষেবা পেতে সাধারণ মানুষকে ছুটোছুটি করতে হবে না। ফের তাঁদের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য জুড়ে বসছে সেবা সেতু ক্যাম্প (Seba Setu Camp)। আগামী অক্টোবর মাসের শুরুতেই তিনদিনের এই ক্যাম্প বসবে। আপনার এলাকায় কোথায় কোথায় এই শিবির হবে তা বাড়ি বসেই জেনে নিন।

আপনার এলাকায় কোথায় কোথায় বসবে সেবা সেতু ক্যাম্প? | (Seba Setu Camp)

তৃণমূল আমলের দুয়ারে সরকারের ধাঁচে বিজেপি সরকার জনকল্যাণ শিবিরের আয়োজন করেছিল। এবার সেই একইরকমভাবে আগামী ২ অক্টোবর থেকে সেবা সেতু ক্যাম্প বসতে চলেছে। চলবে ৪ অক্টোবর অবধি। রাজ্যের সব জেলা মিলিয়ে মোট ৩১০৪টি শিবির বসতে চলেছে। আপনার এলাকায় কোথায় কোথায় এই ক্যাম্প বসবে তা বাড়ি বসে অতি সহজেই জেনে নেওয়া সম্ভব।

আরও পড়ুনঃ অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরাও পাবে সারথি সাইকেল! সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

আপনার এলাকায় কোথায় সেবা সেতু ক্যাম্প বসবে তা জানতে প্রথমে সেবা সেতু অভিযানের অফিশিয়াল ওয়েবসাইট https://jks.wb.gov.in/Public/KnowYourScheme.aspx -এ যেতে হবে। সেখানে গিয়ে লোকেট ইওর শিবির অপশনে ক্লিক করতে হবে।

এখানে নিজের জেলা, ব্লক ও ওয়ার্ড নম্বর বসানোর জায়গা রয়েছে। সেই তথ্যগুলি দিলেই স্ক্রিনে দেখা যাবে, আপনার এলাকায় কোথায় কোথায় এই ক্যাম্প বসতে চলেছে। এরপর আগামী ২ অক্টোবর থেকে ৪ অক্টোবরের মধ্যে সেই শিবিরে গিয়ে নিজের পছন্দ মতো প্রকল্পে আবেদন করতে পারেন।

সেবা সেতু ক্যাম্পে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা, পিএম কিষাণ যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ একাধিক প্রকল্পে আবেদন করা যাবে। তবে সেক্ষেত্রে আবেদনকারীকে নিজের আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স, কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে), জমির নথির (প্রযোজ্য হলে) মতো বেশ কিছু কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। তাহলে দরকার অনুযায়ী প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র জমা করে দেওয়া যাবে।

Seba setu camp

রাজ্যবাসীর হাতের নাগালে সরকারি পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সেই কারণে ক্ষমতায় আসার পরপরই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছিল। এবার আয়োজিত হতে চলেছে সেবা সেতু ক্যাম্প।