লাগবে না ভেটকি, কাতলা দিয়েই জমবে পুজোর ভোজ, রইল ভিন্ন স্বাদের রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মাছ পছন্দ করলেও রোজ রোজ ইলিশ ভেটকি খাওয়া তো আর সম্ভব নয়। রুই, কাতলাই বেশিরভাগ বাড়িতে আনা হয় রোজকার মাছ হিসেবে। তবে কাতলা দিয়ে পাতলা ঝোল হোক বা কালিয়া (Recipe), সবটাই এখন বড্ড একঘেয়ে হয়ে গিয়েছে। স্বাদবদল করতে তাই ভিন্ন কিছু রেসিপি চাই।

কাতলার ভিন্ন স্বাদের রেসিপি (Recipe)

এবার পুজোর আড্ডায় কাতলা দিয়েই জমুক পেটপুজো। কাতলা মাছ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এক সুস্বাদু স্টার্টার পদ। কীভাবে রাঁধবেন বেকড কাতলা, রইল রেসিপি-

Pujo special baked katla recipe

বেকড কাতলা রেসিপির উপকরণ:

কাতলার পেটি- ৫ টি

রসুনের কোয়া- ১০-১২ টি

কাঁচালঙ্কা- ৫ টি

জল ঝরানো টক দই- ২ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়ো- ১ টেবিল চামচ

ছাতু- ১ টেবিল চামচ

পুদিনা পাতা- আধ কাপ

ধনেপাতা- আধ কাপ

লেবুর রস

আরও পড়ুন : ফ্লাইওভারে ওঠার আগেই জানা যাবে ট্রাফিকের হাল, মা উড়ালপুলে বসছে ডিসপ্লে বোর্ড

বেকড কাতলার প্রণালী: প্রথমে মিক্সিতে রসুন, কাঁচালঙ্কা, টক দই, পুদিনা পাতা, ধনেপাতা, নুন, লেবুর রস মিশিয়ে পেস্ট (Recipe) করে নিন। মাছের গায়ে নুন, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, সর্ষের তেল, ছাতু এবং বানিয়ে রাখা মিশ্রণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। মাছগুলি ঘন্টাখানেক ম্যারিনেট করে রাখুন।

আরও পড়ুন : ডেইলি ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, এসএমএস, তাও মাত্র ১ টাকায়! ধামাকা অফার BSNL-এর

এবার মাইক্রোওয়েভ ওভেন ২০০ ডিগ্রি সেলসিয়াসে ১০ মিনিট প্রিহিট করে নিতে হবে। এরপর ট্রের উপরে মাছগুলি রেখে ১৮০-২০০ ডিগ্রি সেলসিয়াসে ১০ মিনিট বেক করুন। পেঁয়াজ কুচির সঙ্গে পরিবেশন করুন বেকড কাতলা।